ডেস্ক, রাজনীতি ডটকম

১৯১২ সালের ১০ এপ্রিল। ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশে যাত্রা শুরু করেছিল টাইটানিক। যাত্রা শুরুর আগে বলা হয়েছিল, সেই সময়কার সবচেয়ে বিলাসবহুল জাহাজ টাইটানিক কখনোই ডুববে না। কিন্তু দুঃখজনকভাবে যাত্রা শুরুর মাত্র পাঁচ দিনের মাথায় ১৫ এপ্রিল বরফখণ্ডের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় আইকনিক জাহাজ টাইটানিক।
জাহাজটির দুই হাজার ২০০ যাত্রীর মধ্যে মাত্র ৭০০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। টাইটানিকের সেই করুণ পরিণতি নিয়ে ১৯৯৭ সালে পরিচালক জেমস ক্যামেরন নির্মাণ করেন এক কালজয়ী সিনেমা। রুপালি পর্দায়ও ইতিহাস সৃষ্টি করে টাইটানিক'। জাহাজডুবির করুণ মুহূর্তের সঙ্গে জ্যাক-রোজের সরল প্রেম বিশ্বজুড়ে মানুষের মনে চিরস্থায়ী জায়গা করে নেয়।
টাইটানিক সিনেমায় আমরা দেখেছি, ডুবে যাওয়ার পর টাইটানিকের হাজারো যাত্রীর বেঁচে থাকার জন্য আহাজারি। অপর্যাপ্ত লাইফ বোটে ঠাঁই হয়নি বেশির ভাগ যাত্রীর। সাঁতরে বেঁচে থাকার চষ্টো করতে করতে একসময় নিথর হয়ে যায় প্রাণগুলো। এরপর দেখানো হয়, ঠাণ্ডা বরফজমা পানিতে একটি কাঠের দরজার ওপর ভেসে আছেন রোজ।
সিনেমায় রোজকে বাঁচিয়ে রাখা কাঠের টুকরাটি সম্প্রতি নিলামে বিক্রি করা হয়েছে। নিলামে সাত লাখ ১৮ হাজার ৭৫০ মার্কিন ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় আট কোটি টাকায়) বিক্রি হয়েছে দরজাটি। সিনেমায় ব্যবহূত আরো কিছু সরঞ্জামও নিলামে বিক্রি করা হয়। রোজের পরা পোশাকটিও নিলামে এক লাখ ২৫ হাজার ডলারে বিক্রি হয়েছে।
যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান হেরিটেজ অকশন এই নিলামের আয়োজন করে। কাঠের বড় এই টুকরাটিকে কেবল একটি দরজা বলা হলেও নিলামে এটিকে বাস্তবিকভাবে টাইটানিকের প্রথম শ্রেণির লাউঞ্জের প্রবেশ দরজার ফ্রেমের একটি অংশ বলে উল্লেখ করা হয়েছে। সূত্র : বিবিসি

গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা) দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম শনাক্ত হয়েছে আরও ১৭২ জনের শরীরে। আজ বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে।
৪ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী জানান, সঠিক তালিকা প্রণয়নের লক্ষ্যে দেশের বিশিষ্ট মুক্তিযুদ্ধবিষয়ক গবেষকদের নিয়ে বিশেষজ্ঞ সভা আয়োজন, বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা এবং একটি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা তৈরির কাজ চলছে।
৪ ঘণ্টা আগে
মুক্তিযুদ্ধে গণহত্যার শিকার ও শহিদদের তালিকা করতে গিয়ে রাজনীতি টেনে আনা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশ স্বাধীনের পর মুক্তিযুদ্ধের তালিকা করার দায়িত্ব যাদের ছিল, তারা নিরপেক্ষ ও সঠিকভাবে সেই কাজটি করেনি।
৪ ঘণ্টা আগে
তিনি বলেন, প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে পরীক্ষা দিতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ওই বিষয়ের স্থগিত পরীক্ষার দিন শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত একই সময় ও একই প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নিতে পারবে।
৫ ঘণ্টা আগে