বিয়ে করলেন জোড়া মাথার দুইবোন অ্যাবি-ব্রিটানি

ডেস্ক, রাজনীতি ডটকম
স্বামীর সঙ্গে দুই বোন অ্যাবি ও ব্রিটানি হেনসেল। ছবি : সংগৃহীত

আমেরিকার বিখ্যাত জোড়া লাগা দুই বোন অ্যাবি ও ব্রিটানি হেনসেল বিয়ে করেছেন। তবে তাঁদের স্বামী দুজন না একজনই। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট এমন খবর দিয়েছে।

খবরে বলা হয়, মার্কিন সেনা সদস্য জোশ বোলিংকে তিন বছর আগে বিয়ে করেছেন জোড়া লাগা এই দুই বোন। অ্যাবি ও ব্রিটানির মূলত মিনেসোটার বাসিন্দা। তাঁরা বর্তমান শিক্ষকতা পেশায় আছেন।

এক প্রতিবেদনে গণমাধ্যমটি বলছে, অ্যাবি ও ব্রিটানির শরীর এক হলেও মস্তিষ্ক সম্পূর্ণ আলাদা। তাই তাঁদের ইচ্ছা-অনিচ্ছা, চিন্তাভাবনা আলাদা। এমনকি খাবারের প্রতি ভালোবাসাও আলাদা। হৃৎপিণ্ড, পিত্তাশয় এবং পাকস্থলী আলাদা। তাই ক্ষুধাও আলাদা আলাদা সময়ে পায়।

প্যাটি-মাইক দম্পতির ঘরে ১৯৯০ সালে জন্ম নেন এই যমজ দুই বোন। জন্মের সময় যমজ সন্তানদের আলাদা করলে তাদের বাঁচানো সম্ভব হতো না। তাই অপারেশন করে আলাদা করার সিদ্ধান্ত নেয়নি পরিবার। ১৯৯৬ সালে দ্য অপরাহ উইনফ্রে শো এবং লাইফ ম্যাগাজিনের কভারে উপস্থিতির মাধ্যমে বিশ্বব্যাপী আলোচনায় আসেন অ্যাবি ও ব্রিটানি।

জোশ বোলিং-এর ফেসবুকে পোস্ট করা একটি ২০ সেকেন্ডের ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, বিয়ের রিসেপশনে দম্পতি নাচ ও চুম্বন করছেন। সেখানে অ্যাবি ও তার বোন একটি সাদা, স্লিভলেস ব্রাইডাল গাউন এবং লেস-ব্যাক পোশাক পরেছিলেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মুক্তিযুদ্ধে শহিদদের তালিকা করতে রাজনীতি টেনে আনা হয়েছে: প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধে গণহত্যার শিকার ও শহিদদের তালিকা করতে গিয়ে রাজনীতি টেনে আনা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশ স্বাধীনের পর মুক্তিযুদ্ধের তালিকা করার দায়িত্ব যাদের ছিল, তারা নিরপেক্ষ ও সঠিকভাবে সেই কাজটি করেনি।

২ ঘণ্টা আগে

পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ: শিক্ষামন্ত্রী

তিনি বলেন, প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে পরীক্ষা দিতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ওই বিষয়ের স্থগিত পরীক্ষার দিন শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত একই সময় ও একই প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নিতে পারবে।

২ ঘণ্টা আগে

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের ‘লংমার্চ’— শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধা

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে সচিবালয়ের দিকে রওনা দিয়ে শিক্ষা ভবনের সামনে পৌঁছেন আন্দোলনকারী এইচএসসি পরীক্ষার্থীরা। সেখানে তারা পুলিশি বাধার (ব্যারিকেড) মুখে পড়েছেন।

২ ঘণ্টা আগে

চট্টগ্রামেও এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

বুধবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে নগরের ২ নম্বর গেট এলাকায় কর্মসূচি শুরু করেন তারা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

২ ঘণ্টা আগে