গুলিবিদ্ধ অভিনেতা গোবিন্দ হাসপাতালে

ডেস্ক, রাজনীতি ডটকম
বলিউড অভিনেতা গোবিন্দ। ফাইল ছবি

বলিউড অভিনেতা গোবিন্দ গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১ অক্টোবর) সকালে শুটিংয়ে বের হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। অভিনেতার পায়ে গুলি লেগেছে। সেটাও আবার নিজের রিভলভার থেকে। এরপরই তড়িঘড়ি তাকে মুম্বইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

চোট কতটা গুরুতর তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে, মুম্বই পুলিশ এর পক্ষ থেকে জানা যায়, দুর্ঘটনাবশত অভিনেতার পায়ে গুলি লাগে। সঙ্গে সঙ্গেই তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে। অভিনেতার রিভলভার ইতিমধ্যেই পুলিশ বাজেয়াপ্ত করেছে। কীভাবে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখবেন তারা।

প্রাক্তন অভিনেতা অরুণ ও অভিনেত্রী-গায়িকা নির্মলা দেবীর সন্তান গোবিন্দ। মিঠুন চক্রবর্তী অভিনীত ‘ডিস্কো ডান্সার’ দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন তিনি। ক্যাসেট চালিয়ে ঘণ্টার পর ঘণ্টা নাচের প্র্যাকটিস করতেন। তার পর অভিনয়ে সুযোগ।

আটের দশকের মাঝামাঝি তার প্রথম ও দ্বিতীয় ছবি ‘ইলজাম’ ও ‘লাভ ৮৬’ মুক্তি পায়। দুই ছবিই হিট হয়। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি গোবিন্দকে। ‘রাজা বাবু’, ‘কুলি নম্বর ১’, ‘হিরো নম্বর ১’, ‘সাজন চলে সসুরাল’-এর মতো সিনেমার মাধ্যমে নয়ের দশকের কমেডি কিং হয়ে ওঠেন তিনি। অভিনেতার শেষ মুক্তি পাওয়া সিনেমা ‘রঙ্গিলা রাজা’।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তাকে বদলি-পদায়ন

বাংলাদেশ পুলিশের ১৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি-পদায়নের কথা জানানো হয়।

৫ ঘণ্টা আগে

ভারতকে বাংলাদেশ থেকে আমদানি বাড়ানোর আহ্বান গভর্নরের

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য উন্নয়নে ভারতকে বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। একই সঙ্গে বাংলা কিউআর-এর ব্যবহার বাড়ানো, আন্তঃসীমান্ত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণ এবং প্রযুক্তি ও শিল্প খাতে ভারতীয় বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব

৬ ঘণ্টা আগে

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্রসিকিউটর ত

৬ ঘণ্টা আগে

আবু হেনা ও ঈদতাজুলের ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের কৌঁসুলি তরিকুল ইসলাম।

৬ ঘণ্টা আগে
Advertisement