হামলার শিকার দিতিকন্যা লামিয়া, ভেঙেছে পা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নিজ বাড়িতেই সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বলে জানিয়েছেন প্রয়াত অভিনেত্রী দিতি ও অভিনেতা সোহেল চৌধুরীর কন্যা লামিয়া চৌধুরী। তিনি দাবি করেছেন, জমিসংক্রান্ত ঘটনায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিজ বাড়িতে প্রায় ৪০ জন তাকে আক্রমণ করে।

প্রাণ নিয়ে পালিয়ে ঢাকা ফিরেছেন তিনি। তবে এ ঘটনায় তার পা ভেঙে গেছে। তবে হামলাকারীদের নাম ও পরিচয় জানাননি দিতিকন্যা।

আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ হামলার ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থল থেকে ফেসবুক লাইভে আসেন লামিয়া। লাইভে দেখা যায়, তার গাড়ির সামনে বেশ কিছু মানুষ। গাড়ির সামনের কাচ ভাঙা। ভেতরে বসা ছিলেন লামিয়া। তিনি তার ডান পা দেখিয়ে বলেন, পা ভেঙে ফেলেছে ওরা। তার পা ফোলা দেখা যায়।

এছাড়া ঘটনার পর ফেসবুক স্ট্যাটাসও দেন লামিয়া। এ তারকাকন্যা লেখেন, আমার পা ভেঙে ফেলছে ওরা। হসপিটালে যাব, যেতে দেয় না। আমার গাড়িতে ইট মেরে ভেঙে ফেলছে। আমি হাঁটতে পারছি না।

অপর একটি স্ট্যাটাসে লামিয়া লেখেন, আমার পাশে কি কেউ নেই? আমার মা-বাবা মারা গেছে বলে আমার পাশে কি কেউ নাই? তবে তাৎক্ষণিকভাবে হামলাকারীদের নাম ও পরিচয় জানাননি দিতিকন্যা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোনারগাঁ পৌরসভা এলাকায় অভিনেত্রী দিতির বসতবাড়ি রয়েছে। সেখানে তার ভাই ও বোনরা থাকেন। তাদের বাড়ি ও আশপাশে সম্পত্তি নিয়ে দিতির পরিবারের সঙ্গে তার ভাই টিপুর বেশ কয়েক বছর ধরে ঝামেলা চলে আসছিল। টিপুর মৃত্যুর পর তার স্ত্রী প্রীতি কয়েক দফায় জমি দখলের চেষ্টা চালিয়েও ব্যর্থ হন। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে টিপুর স্ত্রী স্থানীয় ১০-১২ জনকে নিয়ে ফের জমি দখলের চেষ্টায় চালায়। তখন দখল চেষ্টাকালে দিতির আরেক ভাই আনোয়ার, বোন ও তার মেয়ে লামিয়া বাধা প্রদান করে। ভুক্তভোগী অভিনেত্রী কন্যার গাড়িতে দখলদাররা হামলা চালিয়ে গাড়ির কাচ ভেঙে ফেলে। এসময় ধস্তাধস্তির ঘটনাও ঘটে। একপর্যায়ে লামিয়ার পায়ে ইটের আঘাত লাগে।

এই ঘটনা সম্পর্কে জানতে চাইলে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ- সার্কেল) আসিফ ইমাম জানান, আমি হামলা ঘটনা শুনতে পেয়ে থানা পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়েছি। হামলার ঘটনায় ভুক্তভোগী থানায় কোনো অভিযোগ করেননি। কাউকে তো অভিযোগ করা লাগবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন প্রধানমন্ত্রীর

মেলায় সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, নতুন স্টার্টআপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (এসএমই) এবং বৈশ্বিক বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন। আয়োজনে প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশসহ বিভিন্ন খাতের এক হাজারের বেশি নতুন

১০ ঘণ্টা আগে

তরুণরা চাইলে দেশ পরিবর্তন করা সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একটা সাহায্য চাই, হেল্প চাই। আমি যতটুকু জানি বাংলাদেশে স্কাউটসের সংখ্যা প্রায় ২৩ লাখ, বিএনসিসি সদস্যের সংখ্যা ২২ হাজার। এছাড়া প্রাথমিক স্কুল-মাদ্রাসা ছাড়াও সারা দেশে হাইস্কুল, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংখ্যা প্রায় দেড় কোটি। আর প্রাথমিক স্কুল-মাদ্রাসাসহ আড

১১ ঘণ্টা আগে

ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শতভাগ না পারলেও ৮০ শতাংশ ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।৩ মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার।

১১ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

১২ ঘণ্টা আগে
Advertisement