এপ্রিলের পর বাড়তে পারে জ্বালানি তেলের দাম: উপদেষ্টা ডা. জাহেদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ফাইল ছবি

চলতি এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম না বাড়লেও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে মূল্যবৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

উপদেষ্টা বলেন, সরকার বর্তমানে ভর্তুকি দিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে, তবে সরবরাহ ব্যবস্থা স্বচ্ছ করতে আজ থেকেই জ্বালানি ব্যবস্থাপনায় ডিজিটাল অ্যাপের পাইলট প্রকল্প শুরু হচ্ছে। এছাড়া ব্রিফিংয়ে তিনি স্বাস্থ্যখাতের টিকার সংকট মোকাবিলা, কৃষকদের জন্য 'কৃষক কার্ড' চালুর উদ্যোগ এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন।

তিনি জানান, জ্বালানি ব্যবস্থাপনা স্বচ্ছ ও নিয়ন্ত্রিত করতে একটি ডিজিটাল অ্যাপ চালুর উদ্যোগ নেয়া হয়েছে। এর মাধ্যমে কে কতটুকু জ্বালানি নিচ্ছে বা পাচ্ছে, সেই তথ্য সংরক্ষণ করা হবে। আজ থেকেই এর পাইলট প্রকল্প শুরু হচ্ছে।’

উপদেষ্টা বলেন, ‘সরকার একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে যাত্রা শুরু করেছে। এর মধ্যে আন্তর্জাতিক সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই বাস্তবতায় সবাইকে কিছুটা ছাড় দিয়ে চলতে হবে।’

জ্বালানি সরবরাহ নিয়ে তিনি বলেন, ‘দেশে পেট্রোল বা অকটেনের ঘাটতি নেই; তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে সরবরাহ ব্যবস্থায় কিছু সমস্যা দেখা দিয়েছে। এ সুযোগে কেউ কেউ অবৈধ মজুত ও পাচারের মতো কর্মকাণ্ডে জড়াচ্ছে, যার বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে।’

এছাড়া পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে নানা উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি। অটোরিকশা নিয়ন্ত্রণ, গণপরিবহনে জিপিএস চালু, এসি বাসের ভাড়া নির্ধারণ এবং সড়কে ইউ-টার্নসহ বিভিন্ন অনিয়ম দূরীকরণে কাজ চলছে বলে জানান। নৌপরিবহন ব্যবস্থাও ডিজিটাল করার উদ্যোগ নেয়া হয়েছে, যাতে সময়সূচি ও ব্যবস্থাপনা আরও কার্যকর হয়।

স্বাস্থ্যখাত প্রসঙ্গে ডা. জাহেদ বলেন, ‘আগের সরকারের অব্যবস্থাপনার কারণে হামের টিকার সংকট তৈরি হয়েছে। এ সংকট মোকাবিলায় আগামী ৩ মে থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু হবে।’

এদিকে, কৃষিখাতে সহায়তার অংশ হিসেবে ‘কৃষক কার্ড’ কার্যক্রম পহেলা বৈশাখে টাঙ্গাইল স্টেডিয়ামে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ প্রকল্পে ১ হাজার ১৫০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে জানান তিনি।

উপদেষ্টা আরও বলেন, ‘সরকারের পক্ষ থেকে ১ কোটি ৫০ লাখ গাছের চারা বিতরণ করা হয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। পাশাপাশি আগামী ৩০ জুন ‘‘নতুন কুঁড়ি ট্যালেন্ট হান্ট’’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৩০ বাংলাদেশিকে রাশিয়ায় বিক্রি— স্বজনদের দাবি যুদ্ধে নিহত ১২, নিখোঁজ ১৪

ভুক্তভোগীদের পরিবার দাবি করছে, ইউক্রেন যুদ্ধের সম্মুখসারিতে পাঠানোর পর ড্রোন হামলায় ইতোমধ্যে ১২ জন নিহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন আরও ১০ জন। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এখন পর্যন্ত তাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই।

১৪ ঘণ্টা আগে

অ্যাটর্নি জেনারেলকে নিয়ে অপপ্রচার, শাহবাগ থানায় জিডি

শনিবার (১৩ জুন) অ্যাটর্নি জেনারেলের পক্ষে তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন জিডিটি করেন।

১৭ ঘণ্টা আগে

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ শনিবার (১৩ জুন) দুপুরে প্রধানমন্ত্রী তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে সাফারি পার্কে প্রবেশ করেন। পরে তিনি পার্ক ঘুরে দেখেন এবং গাছের চারা রোপণ করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ তার সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।

২০ ঘণ্টা আগে

নাঈমকে মারধরের ঘটনায় দায়ীদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস সিএমপি কমিশনারের

এর আগে, শুক্রবার রাতে ঢাকা থেকে চট্টগ্রামে ফেরার পথে নগরের লালখান বাজার এলাকায় নাঈমকে বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে পুলিশ সদস্যরা তাকে জোরপূর্বক গাড়িতে তোলার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।

২১ ঘণ্টা আগে