৮ এপ্রিলের ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে আজ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

ঈদে ঘরমুখো মানুষের স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদযাত্রার আজ ষষ্ঠ দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ যারা অগ্রিম টিকিট নিচ্ছেন তারা আগামী ৮ এপ্রিল ভ্রমণ করতে পারবেন।

শুক্রবার (২৯ মার্চ) সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। যাত্রীদের অনলাইনে এই টিকিট ক্রয় করতে হচ্ছে। যাত্রীদের টিকিট ক্রয় সহজলভ্য করার জন্য পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা হতে শুরু হয় এবং পূর্বাঞ্চলে চলাচল আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা হতে ইস্যু করা হবে।

ঈদের অগ্রিম ও ফেরত যাত্রার শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রয় করা হচ্ছে। যাত্রীরা ঈদে অগ্রিম যাত্রা ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট ক্রয় করতে পারবেন। একজন যাত্রী সর্বাধিক চারটি টিকিট ক্রয় করতে পারবেন।

এই টিকিট রিফান্ড করা যাবে না। এছাড়া আন্তঃনগর ট্রেনের সব আসন বিক্রয় শেষে বরাদ্দকৃত সাধারণ শ্রেণির মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট কাউন্টার থেকে বিক্রয় করা হবে।

গত ২৪ মার্চ ঈদযাত্রার প্রথম অগ্রিম টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ রেলওয়ে। আগামী ৩০ মার্চ পর্যন্ত এই অগ্রিম টিকিট বিক্রি চলবে। এছাড়া আগামী ৩ এপ্রিল থেকে ফিরতি টিকিট বিক্রি শুরু হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু, শনাক্ত ১৭২

গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা) দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম শনাক্ত হয়েছে আরও ১৭২ জনের শরীরে। আজ বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে।

৩ ঘণ্টা আগে

‘ভুয়া’ মুক্তিযোদ্ধা শনাক্তে সরকারের উদ্যোগের কথা জানালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী জানান, সঠিক তালিকা প্রণয়নের লক্ষ্যে দেশের বিশিষ্ট মুক্তিযুদ্ধবিষয়ক গবেষকদের নিয়ে বিশেষজ্ঞ সভা আয়োজন, বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা এবং একটি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা তৈরির কাজ চলছে।

৩ ঘণ্টা আগে

মুক্তিযুদ্ধে শহিদদের তালিকা করতে রাজনীতি টেনে আনা হয়েছে: প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধে গণহত্যার শিকার ও শহিদদের তালিকা করতে গিয়ে রাজনীতি টেনে আনা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশ স্বাধীনের পর মুক্তিযুদ্ধের তালিকা করার দায়িত্ব যাদের ছিল, তারা নিরপেক্ষ ও সঠিকভাবে সেই কাজটি করেনি।

৪ ঘণ্টা আগে

পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ: শিক্ষামন্ত্রী

তিনি বলেন, প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে পরীক্ষা দিতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ওই বিষয়ের স্থগিত পরীক্ষার দিন শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত একই সময় ও একই প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নিতে পারবে।

৪ ঘণ্টা আগে