পাটের সম্ভাবনার কোনো ঘাটতি নেই: উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

পাটের সম্ভাবনার কোনো ঘাটতি নেই বলে উল্লেখ করেছেন বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সেখ বশির উদ্দীন। সোমবার (১১ নভেম্বর) বিকেলে সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভা কক্ষে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সেখ বশির উদ্দীন বলেন, পাটের অতীত ঐতিহ্য ও ইতিহাস আছে। এর সম্ভাবনার কোনো ঘাটতি নেই। পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো। দেশ উপকৃত হলে আমরা সবাই উপকৃত হবো। পাটের ঐতিহ্য পুনর্জাগরণে এবং দেশের স্বার্থে সবাইকে স্বচ্ছতা ও সততা নিয়ে কাজ করতে হবে।

সভার সভাপতি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ তার সংক্ষিপ্ত বক্তব্যে উপদেষ্টার নেতৃত্ব ও নির্দেশনায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভার শুরুতে মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম ও প্রতিবন্ধকতা নিয়ে সংক্ষিপ্ত উপস্থাপনা করেন অতিরিক্ত সচিব এএনএম মঈনুল ইসলাম।

এ সময় অতিরিক্ত সচিব তসলিমা কানিজ নাহিদা, অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, অতিরিক্ত সচিব আরিফুর রহমান খান, যুগ্মসচিব রায়না আহমদ, উপসচিব ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রোববার (১০ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে শপথ নেন সেখ বশির উদ্দীন। পরে তাকে বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। এরপর আজ উপদেষ্টা বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে তার প্রথম কার্যদিবসে পরিচিতি ও মতবিনিময় সভা করেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর— ছোট প্রতিনিধি দল, স্বল্প সময় এবং বাংলায় ভাষণ

আগামীকাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। এই সংক্ষিপ্ত সফরে তার সঙ্গী হবেন ৩৫ জন। এর মাঝেই আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় বক্তব্য দেবেন তিনি।

১২ ঘণ্টা আগে

‘উগ্রবাদী সংগঠন’ গড়ার পরিকল্পনা থেকেই মসজিদে বৈঠক: স্বরাষ্ট্রমন্ত্রী

তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩ জনের মধ্যে ১২ জন ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি উগ্রবাদী সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের লক্ষ্য ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। রোববার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

১৪ ঘণ্টা আগে

অপ্রতিম হত্যার বিচার দ্রুত করতে আদালতকে সহযোগিতা করব: স্বরাষ্ট্রমন্ত্রী

মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। নিখোঁজের এক দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দক্ষিণ পাশে লালমাই পাহাড়ের গভীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুহিন, আনাস ও ফাহিম ন

১৫ ঘণ্টা আগে

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

সাধারণ শিক্ষার্থীরা ‘অপ্রতিম হত্যার বিচার চাই’, ‘ঘাতকদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে মহাসড়ক উত্তাল করে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালি

১৬ ঘণ্টা আগে
Advertisement