নির্বাচন ভবনে প্রবেশ সীমিত করতে ৮ নির্দেশনা ইসির

ডেস্ক, রাজনীতি ডটকম
নির্বাচন ভবন

নির্বাচন ভবনে অনাকাঙ্ক্ষিত ব্যক্তি প্রবেশ সীমিত করতে আট নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ইসির প্রধান নিরাপত্তা কর্মকর্তা ও উপসচিব সহিদ আব্দুস ছালাম স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছেন।

আদেশে উল্লেখ করা হয়েছে, নির্বাচন ভবনের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা এবং কর্ম উপযোগী পরিবেশ সংরক্ষণের জন্য অপ্রয়োজনীয় যাতায়াত এবং অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের প্রবেশ সীমিত করার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের প্রবেশ পথ ও অভ্যন্তরে যাতায়াত নিয়ন্ত্রণ পুনরাদেশ না দেওয়া পর্যন্ত, কার্যকর থাকবে।

নির্দেশনাগুলো হলো-

* নির্বাচন ভবনে প্রবেশ ও অবস্থানকালীন সময়ে অফিসিয়াল প্রবেশপত্র/পরিচয়পত্র ব্যবহার করে প্রবেশ করতে হবে এবং তা ঝুলিয়ে রাখা থাকবে।

* কার্ডধারী কর্মকর্তা/কর্মচারী নির্বাচন কমিশন সচিবালয়, নির্বাচন ভবনে প্রবেশের পূর্বে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর ব্যবহার করবেন এবং সঙ্গে বহনকৃত ব্যাগ/বস্তু ব্যাগেজ স্ক্যানারে মাধ্যমে স্ক্যান করা নিশ্চিত করবেন।

* কার্ডধারী কর্মকর্তা/কর্মচারীরা ভবনে প্রবেশ ও প্রস্থানকালে ফ্ল্যাপ বেরিয়ার ট্রান্সটাইল এন্টারেন্স এক্সেস কন্ট্রোল ব্যবহার করে সুনির্দিষ্ট গেটের মাধ্যমে ডিজিটাল হাজিরা নিশ্চিত করবেন।

* দর্শনার্থী/সেবা প্রত্যাশী নির্বাচন ভবনে প্রবেশের ক্ষেত্রে প্রবেশকারীর তথ্য রেজিস্টার/কম্পিউটারে লিপিবদ্ধ করে ভিজিটর কার্ড গ্রহণপূর্বক দর্শনীয়ভাবে তা গলায় ঝুলিয়ে ফ্ল্যাপ বেরিয়ার ট্রান্সটাইল এন্টারেন্স এক্সেস কন্ট্রোল গেট দিয়ে প্রবেশ করবেন।

* দর্শনার্থী/সেবা প্রত্যাশী ভবনের যে তলায় (Level) প্রবেশাধিকার পাবেন তিনি শুধুমাত্র সেখানেই যাবেন এবং প্রয়োজনীয় সময় পর্যন্ত অবস্থান করবেন। নির্বাচন ভবন ত্যাগ করার পূর্বে ভিজিটর কার্ড ফেরত দেবেন।

*কোনো কর্মকর্তা/কর্মচারী অফিস চলাকালীন সময়ে বিশেষ প্রয়োজনে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ব্যতিরেকে নির্বাচন ভবনের বাইরে যাবেন না।

* অফিস ত্যাগের পূর্বে সকলেই আবশ্যিকভাবে স্ব-স্ব অনুবিভাগ/অধিশাখা/শাখার নথিপত্র নিরাপদে সংরক্ষণ করার পাশাপাশি কম্পিউটার সামগ্রী, এসি, বৈদ্যুতিক ফ্যান, মাল্টিপ্লাগ, লাইট, দরজা-জানালা ইত্যাদি বন্ধ করে অফিস ত্যাগ করবেন।

* দাপ্তরিক প্রয়োজন ব্যতীত কোন কর্মকর্তা/কর্মচারী ভবন বা স্বীয় দপ্তরে অতিরিক্ত সময় অবস্থান করবেন না।

দিনভর নির্বাচন ভবনে অবস্থান করে দেখা গেছে, দুটি গেট দিয়ে আগে দর্শনার্থী, সাংবাদিকসহ অন্যরা প্রবেশ করলেও একটি গেট বন্ধ করে দেওয়া হয়েছে। কেবল ফ্ল্যাপ বেরিয়ার ট্রান্সটাইল এন্টারেন্স এক্সেস কন্ট্রোল বসানো গেটটি খোলা রাখা হয়েছে।

এর আগেও বিভিন্ন সময় নির্বাচন ভবনে প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে ইসি।

এ বিষয়ে উপসচিব সহিদ আব্দুস ছালাম সাংবাদিকদের বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে এই আদেশ জারি করা হয়েছে। এটা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

৬ ঘণ্টা আগে

দুর্নীতির ‘প্রাথমিক সত্যতা’ বক্তব্য প্রত্যাহারে দুদক কর্মকর্তাকে আইনি নোটিশ আসিফের

আসিফ মাহমুদের দাবি, কোনো ধরনের তদন্ত বা সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই দুদকের জনসংযোগ কর্মকর্তার এমন বক্তব্যের কারণে তাকে ঘিরে ব্যাপক মিডিয়া ট্রায়াল শুরু হয়। এতে অভিযোগগুলো যেন ইতোমধ্যেই প্রমাণিত— জনমনে এমন একটি ধারণা তৈরির সুযোগ সৃষ্টি হয়। এর ফলে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি

১৯ ঘণ্টা আগে

ফায়ারিং অনুশীলনে আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

গত বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর দুই সদস্য নিহত এবং একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। পরে আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়।

২০ ঘণ্টা আগে

কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

ভারতের ঝাড়খন্ড রাজ্যে নির্মিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। ২০১৭ সালে আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার চুক্তি করে পিডিবি। কেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। চাহিদা অনুযায়ী একসময় এখান থেকে দেড় হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহের

২১ ঘণ্টা আগে
Advertisement