ডেস্ক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হচ্ছেন বার্তা সংস্থা এএফপির বাংলাদেশ ব্যুরোপ্রধান শফিকুল আলম। দুই দশক ধরে ফরাসি বার্তা সংস্থাটিতে কাজ করছেন তিনি। সোমবার রাতে এক ফেসবুক পোস্টে শফিকুল আলম নিজেই বিষয়টি জানিয়েছেন।
শফিকুল আলম ফেসবুক পোস্টে লেখেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূস আমাকে অন্তর্বর্তী সরকারে তার প্রেস সচিব হওয়ার অনুরোধ জানিয়েছেন। আমি তাকে এবং জাতিকে সেবার এ সুযোগ পেয়ে গর্বিত। আমি এখনও নিয়োগপত্র পাইনি। আশা করছি, দু-একদিনের মধ্যে পেয়ে যাব।
এই সাংবাদিক লেখেন, এএফপিতে ২০ বছর ধরে কাজ করছি। তারাও চায়, আমি তাদের সঙ্গে থাকি। তারা একটি বড় পরিবার। তারা আমাকে অনেক বছর ধরে সমর্থন করেছে, যেমনটা একজন বাবা তার সন্তানের ক্ষেত্রে করে থাকে।
শফিকুল আলম আরও লেখেন, তবে আমি নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। আমি আপনাদের সবার দোয়া চাই।
গণবিক্ষোভের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে বাংলাদেশ থেকে চলে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনা সরকারের পতনের পর দেশের নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। এরপর নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসের অধীনে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার।

ঘরের ভেতর হত্যাকাণ্ডের বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল করে পুলিশকে জানান। খবর পেয়ে দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রুবেলের গলাকাটা মরদেহ উদ্ধার করে।
৯ ঘণ্টা আগে
পূর্বাভাসে বলা হয়েছে, ৫ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত অথবা সন্নিহিত সময়ে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ এবং তৎসংলগ্ন ভারতের মেঘালয়, আসাম, বরাক অববাহিকা, ত্রিপুরা ও মিয়ানমারের পার্বত্য ও উপকূলীয় এলাকায় স্বাভাবিকের তুলনায় ১০০ থেকে ১৫০ মিলিমিটার বা তারও বেশি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মোট বৃষ্টিপ
১০ ঘণ্টা আগে
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর প্রদান করা হয়েছে। বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে ১৪ ডিআইজি, ১৭ অতিরিক্ত ডিআইজি এবং ২ পুলিশ সুপার রয়েছেন।
১০ ঘণ্টা আগে
১৯৮১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আজ বিকেলে রাজধানীতে ৮৫ বছর বয়সে ইন্তেকাল করেন।
১১ ঘণ্টা আগে