ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলা একাডেমির সংস্কার বিষয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলন কেন স্থগিত করা হলো, সেই ব্যাখ্যা এসেছে বাংলা একাডেমির কাছ থেকে। বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে শনিবার রাতে বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগ এক বিজ্ঞপ্তিতে বলেছে, সাংবাদিকদের খবর দেওয়ার দায়িত্ব যাদের দেওয়া হয়েছিল, তারা যোগাযোগই করেননি।
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ওই সংবাদ সম্মেলন ডেকেছিলেন। বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে শনিবার দুপুর ২টায় সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল।
কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে সেখানে পাঁচজন সাংবাদিক হাজির হন। পরে সাংবাদিকদের অপেক্ষায় আরও দেড় ঘণ্টা অপেক্ষা করা হয়। শেষমেষ আর কেউ না আসায় অনুষ্ঠান স্থগিতের ঘোষণা দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
প্রায় শূন্য সভাকক্ষের সেই ছবি দিয়ে সংবাদমাধ্য্যমগুলো প্রতিবেদন প্রকাশ করে, যা নিয়ে ফেইসবুকে তুমুল আলোচনা শুরু হয়। পরে রাতে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বাংলা একাডেমির পক্ষ থেকে বলা হয়, ‘সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনটি স্থগিত করা প্রসঙ্গে গণমাধ্যমের কিছু প্রতিবেদন আমাদের দৃষ্টিগোচর হয়েছে। মূলত আজকের সংবাদ সম্মেলন শুরুর ঠিক আগে জানা যায় সাংবাদিকদের সঙ্গে যোগাযোগের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট শাখা সংস্কৃতি বিটের সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করেননি।’
সংবাদ সম্মেলন স্থগিতের ব্যাখ্যায় বাংলা একাডেমি বলেছে, ‘যেহেতু আজকের সংবাদ সম্মেলনটি মূলত সংস্কৃতি বিটের সাংবাদিকদের জন্যই আয়োজন করা হয়েছিল, তৎক্ষণাৎ এই বিষয়ে দুঃখ প্রকাশ করে পরবর্তী সুবিধাজনক সময়ে করার সিদ্ধান্ত নেওয়া হয়। শিগগির যথাবিহিত ব্যবস্থাগ্রহণপূর্বক’ স্থগিত সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে বলে জানায় বাংলা একাডেমি।’
এ নিয়ে বাংলা একাডেমি সংস্কার বিষয়ে এই সংবাদ সম্মেলন দ্বিতীয়বারের মতো স্থগিত করা হল। এর আগে বৃহস্পতিবার দুপুর ২টায় ওই সংবাদ সম্মেলনটি হওয়ার কথা ছিল।
তবে সেদিন ‘অনিবার্য’ কারণ দেখিয়ে অনুষ্ঠান স্থগিতের কথা জানিয়েছিল বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ। পরে সংবাদ সম্মেলনটি শনিবার দুপুর ২টায় আয়োজনের সূচি ঠিক করা হয়।
শনিবার সংবাদ সম্মেলন শুরুর সময় হলে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও বাংলা একাডেমি সংশ্লিষ্ট কর্মকর্তারা কয়েক মিনিট পর পর এসে সভাকক্ষে সাংবাদিকদের উপস্থিতি দেখে তথ্য দেন উপদেষ্টার দপ্তরে।
দুপুর আড়াইটায় বাংলা একাডেমির মহাপরিচালক জনাপাঁচেক সাংবাদিকের উদ্দেশে বলেন, সংবাদ সম্মেলন শুরু হবে দুপুর ৩টায়। পরে ৩টায়ও সাংবাদিকের উপস্থিতি না বাড়ায় আধা ঘণ্টা পর এসে সংবাদ সম্মেলন স্থগিত করার ঘোষণা দেন বাংলা একাডেমির মহাপরিচালক।

নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট (এনআই অ্যাক্ট), ১৮৮১-এর ১৩৮ ধারায় দায়ের করা চেক ডিজঅনার সংক্রান্ত এক ক্রিমিনাল আপিল নিষ্পত্তি করে বিচারপতি মো. বশির উল্লাহ একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
৫ ঘণ্টা আগে
ভাইভায় নম্বর বাড়লে নিয়োগে দলীয়করণ, রাজনৈতিক স্বজনপ্রীতি ও দুর্নীতির সুযোগ তৈরি হবে—এমন অভিযোগ এনে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তারা।
৭ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের কার্যক্রম শুরু হলেও মূল আয়োজন শুরু হবে ২২ সেপ্টেম্বর। সেদিন জাতিসংঘের সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। প্রধানমন্ত্রী তারেক রহমানেরও এ অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে।
১৭ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, একদিনে ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যা এ বছরে এটিই সর্বোচ্চ। অর্থাৎ এ বছরে একদিনে ডেঙ্গুতে এত বেশি মানুষের মৃত্যু হয়নি, একদিনে এত বেশি রোগী হাসপাতালেও ভর্তি হননি।
১৮ ঘণ্টা আগে