কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কোনাবাড়ীতে সরকার ঘোষিত সর্বনিম্ন বেতন ১২ হাজার ৫০০ টাকা বৃদ্ধির দাবিতে শনিবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছেন পোশাক শ্রমিকরা। সকাল সাড়ে ৭টার দিকে কোনাবাড়ী এলাকায় মেইগো বাংলাদেশ (বে-ইকোনমিক জোন) লিমিটেডের ৭ শতাধিক শ্রমিক ৬ দফা দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, সকাল সাড়ে ৭টার সময় প্রায় ৪০০ জন শ্রমিক ফ্যাক্টরির ভেতরে প্রবেশ করে। আনুমানিক ২০০-২৫০ জন শ্রমিক ফ্যাক্টরিতে প্রবেশ না করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৬ দফা দাবি নিয়ে অবস্থান করে। পরে সকাল পৌনে ৮টার দিকে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ করে রাস্তার ওপর অবস্থান করে।
শ্রমিকরা জানান, সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো অনুসারে তাদের গ্রেড ১ থেকে ৪ এর মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। তফসিল ক এবং তফসিল খ অনুযায়ী বেতন কাঠামো নির্ধারণ করতে হবে। ১০ ঘণ্টার পরিবর্তে ৮ ঘণ্টা কর্ম দিবস হিসেবে বেতন নির্ধারণ করতে হবে। বেসিক বেতন সরকারি নিয়ম অনুসারে করতে হবে। ওভারটাইমের হার সরকারি নিয়ম অনুসারে হিসাব করতে হবে এবং অধিকার আদায়ে আন্দোলনরত শ্রমিকদের ছাঁটাই করা যাবে না।
মেইগো বাংলাদেশ (বে-ইকোনমিক জোন) লিমিটেডের অ্যাডমিন ম্যানেজার খালিদ হাসান জানান, শ্রমিকদের বেতন বাড়ানো হয়েছে কিন্তু তাদের মনমতো হয়নি। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
অপরদিকে কালিয়াকৈরের সিনাবহ এলাকার যমুনা ইলেক্ট্রনিকস কারখানায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করছেন। শ্রমিকরা সফিপুর-বড়ইবাড়ী আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ওসি জিয়াউল ইসলাম বলেন, সকালে বে-ইকোনমিক জোনের সামনে কিছু শ্রমিক রাস্তায় নামে। পরে তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে গত বছরের আগস্টে পরীক্ষামূলকভাবে রাজধানীর সাতটি মোড়ে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করা হয়। এসব মোড় হলো—হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, সোনারগাঁও, ফার্মগেট, বিজয় সরণি, প্রধান উপদেষ্টার কার্যালয় এবং জাহাঙ্গীর গেট।
১০ ঘণ্টা আগে
মির্জা ফখরুল বলেন, বর্তমান বিশ্বে চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব ক্রমেই বাড়ছে। উন্নয়নশীল দেশগুলোর মতো বাংলাদেশও বাণিজ্য, উন্নয়ন ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা আরও বিস্তৃত করতে আগ্রহী।
১১ ঘণ্টা আগে
বেলা সাড়ে ১১টায় পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ১০০ ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি জানান, পানি উন্নয়ন বোর্ড কোনো স্লুইসগেটের দায়িত্বে থাকবে না। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই এটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে।’
১২ ঘণ্টা আগে
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন বলেছেন, সব ধরনের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব না হলেও জরায়ুমুখের ক্যান্সারের মতো কিছু ক্যান্সার, টিকার মাধ্যমে প্রতিরোধ করা যায়।
১২ ঘণ্টা আগে