প্রতিবেদক, রাজনীতি ডটকম

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালকে একটি স্বয়ংসম্পূর্ণ হাসপাতালে পরিণত করার উদ্যোগ গ্রহণ করা হবে।
তিনি বলেন,এই হাসপাতালে সকল ধরনের চিকিৎসা সেবা দেয়ার সুযোগ তৈরি করা হবে যাতে কোনও রোগীকে অন্য কোনো হাসপাতালে রেফার করার প্রয়োজন না হয়।
তিনি আরো বলেন,রোগী ভর্তির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এ হাসপাতালকে পর্যায়ক্রমে ১ হাজার শয্যার হাসপাতালে রূপান্তর করার উদ্যোগ নেয়া হবে। মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী আজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় এ কথা বলেন।
মুগদা মেডিকেল কলেজ হাসপাতালকে যাত্রাবাড়ী দিয়ে প্রবেশ করা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা রোগীদের ১ম হাসপাতাল হিসেবে উল্লেখ করে সাবের হোসেন চৌধুরী বলেন,এই হাসপাতালের উন্নয়নে মাস্টারপ্ল্যান করা হবে। এখানের সকল অবকাঠামো যাতে যথাযথভাবে ব্যবহৃত হয় তার উদ্যোগ নেয়া হবে। প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার ও আনুষঙ্গিক জনবল পদায়নের ব্যবস্থা গ্রহণ করা হবে।
চিকিৎসকরা থোরাসিক সার্জারি,নিউরো সার্জারি বিভাগ স্থাপন ও একজন অনকোলজিস্ট পদায়নের ব্যবস্থা গ্রহণের অনুরোধ করলে হাসপাতালের উন্নয়নে প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন তিনি।
সভায় মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, চিকিৎসকবৃন্দ এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন।
মন্ত্রী মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়নে করণীয় বিষয়ে পরিকল্পনা এক মাসের মধ্যে জমা দেয়ার অনুরোধ জানান। তিনি কর্তৃপক্ষকে হাসপাতাল প্রাঙ্গণে পর্যাপ্ত পরিমাণে সবুজায়ন এবং পরিস্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন।

অভিযানে সবচেয়ে বেশি মামলা হয়েছে ওয়ারী ট্রাফিক বিভাগে, যেখানে ৫৬৩টি মামলা দায়ের করা হয়। এরপর উত্তরা বিভাগে ৪৪৩টি, মিরপুরে ৩২৯টি, গুলশানে ২৪৯টি, মতিঝিলে ২৩৩টি, তেজগাঁওয়ে ২২৭টি, লালবাগে ১৮২টি এবং রমনা বিভাগে ১১০টি মামলা করা হয়।
৬ ঘণ্টা আগে
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘শহর ও গ্রামের শিক্ষার বৈষম্য কমাতে বিশেষ পরিকল্পনা নেওয়ার পাশাপাশি শিক্ষকদের দক্ষতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধিতেও কাজ করছে সরকার।’
৭ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনার মাছউদ বলেন, নির্বাচন অনুষ্ঠানের সময় নির্ধারণে বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হয়। এর মধ্যে রয়েছে পাবলিক পরীক্ষা, ধর্মীয় উৎসব ও আচার-অনুষ্ঠান, বর্ষা মৌসুম এবং দেশের বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক ও যোগাযোগ পরিস্থিতি। এসব বিষয় পর্যালোচনা করেই কমিশন চূড়ান্ত তফসিল ঘোষণা করবে।
৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীও এই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেছেন। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, শিগগিরই সৌদি ক্রাউন প্রিন্সও বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করেছেন।
৮ ঘণ্টা আগে