কোপেনহেগেনকে উড়িয়ে শেষ আটের পথে সিটি

ডেস্ক, রাজনীতি ডটকম
ম্যানচেস্টার সিটির কাছে পাত্তা পায়নি কোপেনহেগেন। ছবি: সংগৃহীত

কোপেনহেগেনের মাঠ সত্ত্বেও চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যানচেস্টার সিটির কাছে পাত্তা পায়নি তারা। সিটিজেনদের কাছে ৩-১ গেলে উড়ে গেছে তারা। বলা যায়, শেষ ষোলোর পরীক্ষা উতরেই গেল সিটি, কারণ ফিরতি লেগে নিজেদের মাঠে ১-০ গোলে হারলেও কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত তাদের।

পারকেন স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণ শানাতে থাকে ম্যানচেস্টার সিটি। খেলার ১০ মিনিটে কোনাকুনি শটে দারুণ এক গোল করেন ডি ব্রুইনে। ৩৪ মিনিটে ম্যাটসনের গোলে সমতায় ফেরে কোপেনহেগেন। ৪৫ মিনিটে গোলকিপারকে বোকা বানিয়ে চমৎকার এক গোল করেন বার্নার্ডো সিলভা।

দ্বিতীয়ার্ধে অনেকগুলো সুযোগ নষ্ট করে সিটিজেনরা। ৯২ মিনিটে কোপেনহেগেনের জালে শেষ পেরেক ঠোকেন ফিল ফোডেন। আক্রমণের পর আক্রমণ শানিয়েও তিনটির বেশি গোলের দেখা পায়নি সিটি। তবে এ জয়ে শেষ আটে যাওয়ার পথে দারুণভাবে এগিয়ে গেলো পেপ গার্দিওলার দল।

এ জয়ের পর এখন শেষ আটে এক পা দিয়ে রাখল সিটি। ইতিহাদে ৭ মার্চই দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুদল।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত

১৫ ঘণ্টা আগে

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

১৭ ঘণ্টা আগে

প্রাথমিক শিক্ষায় গবেষণা প্রস্তাব আহ্বান, প্রতিটিতে বরাদ্দ ২ লাখ টাকা

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।

১৯ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তাদের গাড়ির খরচ কমছে না

এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক

১৯ ঘণ্টা আগে