শিপ রিসাইক্লিং শিল্পে সহযোগিতা করতে পারে নেদারল্যান্ডস

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০২: ৫৭
রাজনীতি. কম

বাংলাদেশে জাহাজ নির্মাণ ও জাহাজ পুনর্ব্যবহারযোগ্য খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনা কাজে লাগাতে জ্ঞান এবং প্রযুক্তির প্রয়োজন। সেক্ষেত্রে নেদারল্যান্ডস বাংলাদেশকে সহযোগিতা করতে পারে।

বৃহস্পতিবার ঢাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ‘মেরিটাইম ফিউচার ইজ নাউ: দ্য নেদারল্যান্ডস অ্যাপ্রোচ টু নিউ অপরচুনিটিস’ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন। বাংলাদেশস্থ নেদারল্যান্ডস দূতাবাস সেমিনারের আয়োজন করে।

জাহাজ নির্মাণ, জাহাজ পুনর্ব্যবহার, অফশোর অয়েল অ্যান্ড গ্যাস সাপোর্ট, শিপিং, লজিস্টিক অ্যান্ড পোর্ট, ফিশিং ভেসেল অ্যান্ড ফিশরি বিষয়ক তিন দিনব্যাপী প্রদর্শনীর পাশাপাশি এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল। এতে স্বাগত বক্তব্য দেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন। নেদারল্যান্ডস দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স থিজ ওয়াউডস্ট্রা বাংলাদেশে মেরিন সেক্টরে নেদারল্যান্ডসের কর্মকান্ডের উপর পর্যালোচনা এবং প্রদর্শনীতে অংশগ্রহণকারী ডাচ কোম্পানি ও সংস্থার পরিচিতি তুলে ধরেন।

নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মোহাম্মদ মাকসুদ আলম ‘ফিউচার মেরিটাইম অ্যান্ড শিপিং রিকয়ারম্যান্টস ইন বাংলাদেশে’ শীর্ষক এবং 'দ্য মেরিটিম ফিউচার ইজ নাউ: সাসটেইনেবল সলিউশনস ফ্রম দ্য নেদারল্যান্ডস' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন এভার্ট ডেন ব্রোয়েক। সেমিনারে আলোচক ছিলেন ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও নাসের এজাজ বিজয়।

মোস্তফা কামাল বলেন, পানি ব্যবস্থাপনা, নদীভাঙন রোধ ও অর্থনৈতিক উন্নয়ন খাতে নেদারল্যান্ডস বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। আগামী দিনগুলোতে পারস্পারিক সহযোগিতা আরো জোরদারের উপর তিনি গুরুত্ব আরোপ করেন।

কমোডর মোহাম্মদ মাকসুদ আলম তার প্রবন্ধে বলেন, ‘বাংলাদেশে জাহাজ নির্মাণ ও জাহাজ পুনর্ব্যবহারযোগ্য খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনা কাজে লাগাতে জ্ঞান এবং প্রযুক্তির প্রয়োজন। আর সেক্ষেত্রে নেদারল্যান্ডস বাংলাদেশকে সহযোগিতা করতে পারে।’

এভার্ট ডেন ব্রোয়েক বলেন, ডাচ মেরিটাইম সেক্টর এমন একটি ধারণা প্রচার করছে যেখানে তাদের উদ্ভাবনগুলি প্রাণবন্ত বন্দরনগরী গড়তে এবং কার্বন নির্গমন কমিয়ে জাহাজ শিল্প বিকাশে সহায়তা করতে পারে।

এর আগে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড আয়োজিত ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেরিন অ্যান্ড অফশোর এক্সপো, ২০২৩ বা বিমক্স-২০২৩’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করেন। বিমক্স ২০২৩ প্রদর্শনী এবং নেদারল্যান্ডস প্যাভিলিয়ন দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে ১৪ অক্টোবর, ২০২৩ পর্যন্ত।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৪ ডিআইজিসহ ৮ পুলিশ কর্মকর্তাকে বদলি

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। তার জায়গায় খুলনা মহানগর পুলিশের (কেএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।

১৫ ঘণ্টা আগে

হজের বিমান ভাড়া কমছে ২৫ হাজার টাকা

সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর উদ্যোগে এবার হজযাত্রীদের বিমান ভাড়া গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

১৬ ঘণ্টা আগে

স্থায়ী কমিটি গঠনে সংসদীয় বিধি ও চর্চা লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত: টিআইবি

সংস্থাটির অভিযোগ, সংসদীয় কার্যপ্রণালী বিধি ও দীর্ঘদিনের সংসদীয় চর্চা উপেক্ষা করে ক্ষমতাসীন দল একচ্ছত্র ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষ করে, ‘স্বার্থের সংঘাতে দুষ্ট ও বহুবিধ কর্মকাণ্ডের জন্য বিতর্কিত’ পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীকে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয়

১৮ ঘণ্টা আগে

দ্বিতীয় স্ত্রী দাবি জামায়াত এমপির, বায়োডাটায় লেখা ‘অবিবাহিত’

এদিকে, একটি কাবিননামার কপিও প্রকাশ করা হয়েছে। সেখানে ৩ লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন হওয়ার তথ্য রয়েছে। কাবিননামায় সাক্ষী হিসেবে আবুল হোসেন ও মাকসুদা ইসলামের নাম উল্লেখ করা হয়েছে।

২১ ঘণ্টা আগে