তারেক রহমানের সাবেক পিএস অপু জামিনে মুক্ত

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন অপু জামিনে মুক্তি পেয়েছেন। প্রায় পাঁচ বছর সাত মাস পর কারাগার থেকে মুক্ত হন তিনি।

মঙ্গলবার (৬ আগস্ট) রাত ৮টার দিকে কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান বলে জানিয়েছেন তার আইনজীবী। ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের কয়েকদিন আগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

মিয়া নুরুদ্দিন অপুর আইনজীবী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাসুদ আহমেদ তালুকদার বলেন, দুটি মামলায় আমরা জামিন চেয়ে আবেদন করেছিলাম। শুনানি শেষে ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল ও ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক তার জামিন মঞ্জুর করেছেন। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় তিনি মুক্তি পান।

মিয়া নুর উদ্দিন আহমেদ অপু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন। ২০১৮ সালের ২৪ ডিসেম্বর নির্বাচনী প্রচারণায় গিয়ে তিনি হামলার শিকার হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। ওই বছরের ৪ জানুয়ারি রাজধানীর হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করেন র‌্যাব-১ এর সদস্যরা।

অর্থপাচার ও সন্ত্রাসবিরোধী আইনে অপুর বিরুদ্ধে মামলা হয়। মামলায় তার বিরুদ্ধে ৮ কোটি টাকা ও ১০ কোটি টাকার বিভিন্ন ব্যাংকের চেক উদ্ধারের অভিযোগ আনা হয়। এই টাকা দিয়ে নির্বাচনকে প্রভাবিত করার ষড়যন্ত্র হয়েছিল বলেও অভিযোগ আনা হয়েছে।

এর আগে ২০১৯ সালের ১০ জানুয়ারি ঢাকার আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ১৭ জানুয়ারি রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এ মামলার তদন্ত শেষে তার বিরুদ্ধে পৃথক দুটি আইনে চার্জশিট দেয় পুলিশ। যার মধ্যে ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে একটি এবং ঢাকার বিশেষ জজ আদালত-১০ এ আরেকটি মামলা বিচারাধীন রয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের

প্রধানমন্ত্রীও এই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেছেন। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, শিগগিরই সৌদি ক্রাউন প্রিন্সও বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করেছেন।

৪ ঘণ্টা আগে

বাংলা একাডেমিতে অধ্যাপক ফজলুল হককে শেষ শ্রদ্ধা, মরদেহ শহিদ মিনারে

প্রাবন্ধিক, গবেষক, সাহিত্যসমালোচক ও সমাজবিশ্লেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মরদেহে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। সোমবার সকালে তার দীর্ঘদিনের কর্মস্থল বাংলা একাডেমিতে কফিনবন্দি মরদেহ আনা হলে সহকর্মী, শিক্ষার্থী, লেখক, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা ফুল দিয়

৫ ঘণ্টা আগে

ডিসেম্বরেই শিক্ষার্থীদের হাতে নতুন বই দিতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী বলেন, "নতুন বছরের প্রথম দিনেই যেন শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া যায়, তা নিশ্চিত করতেই আজকের এই পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ছাপাখানার নানা চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে।"

৫ ঘণ্টা আগে

প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে সরকার কাজ করছে: এলজিআরডিমন্ত্রী

এলজিআরডি মন্ত্রী বলেন, পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান এজেন্ডা। প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে নির্বাচিত সরকার কাজ করছে।

৫ ঘণ্টা আগে