কোটা আন্দোলন: ঢাকার যেসব সড়ক বন্ধ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

কোটা নিয়ে শিক্ষার্থীদের ‘বাংলা ব্লকেড’র কারণে চার ঘণ্টা ধরে রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক বন্ধ রয়েছে। আজ রাত ৯টা পর্যন্ত এভাবেই বন্ধ থাকবে সড়কগুলো।

রোববার (৭ জুলাই) বিকেল ৩টা থেকে শিক্ষার্থীরা বিভিন্ন সড়ক অবরোধ শুরু করেন।

এ সময় ইডেন মহিলা কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড় ও নীলক্ষেত মোড় বন্ধ করে দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলসহ আশপাশের কলেজ নিয়ে চানখারপুল মোড় অবরোধ করেন।

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগারগাঁও সড়কে অবস্থান নেন।

এতে মিরপুর থেকে যাত্রাবাড়ি, হানিফ ফ্লাইওভারসহ সংযুক্ত সব সড়ক ৪ ঘণ্টা ধরে অচল রয়েছে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ মোড়, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর মোড় বন্ধ করে দিয়েছেন। ফলে সায়েন্সল্যাব থেকে মৎস্য ভবন, শাহবাগ থেকে বাংলামোটর, মিন্টু রোডসহ সংযুক্ত একাধিক সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।

আন্দোলনের সমম্বয়করা জানান, আজ রাত ৯টা পর্যন্ত অবস্থানের পরিকল্পনা রয়েছে তাদের। ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালসহ চার দফা দাবিতে তারা আন্দোলন করছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

লিটারে ১৯ টাকা কমলো জেট ফুয়েলের দাম

একই সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দামও কমানো হয়েছে। প্রতি লিটারের মূল্য ০ দশমিক ৯৮০৮ মার্কিন ডলার থেকে কমিয়ে ০ দশমিক ৮৫৫৬ ডলার নির্ধারণ করা হয়েছে।

১০ ঘণ্টা আগে

সরকারি দপ্তরে শূন্য পদের সংখ্যা ৫ লাখের বেশি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সাল পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী সরকারি অফিসগুলোতে অনুমোদিত পদের সংখ্যা ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি। এর মধ্যে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ বর্তমানে শূন্য রয়েছে।

১১ ঘণ্টা আগে

দেশে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় সাড়ে ৪৬ লক্ষ: আইনমন্ত্রী

আইনমন্ত্রীর দেওয়া হিসাব অনুযায়ী, গত এক বছরে উচ্চ আদালত ও অধস্তন আদালত মিলিয়ে নিষ্পত্তি হয়েছে ৩ লাখ ৩৮ হাজার ৩৯৩টি মামলা। এর মধ্যে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিষ্পত্তি হয়েছে ৬৩ হাজার ৩০৯টি এবং অধস্তন আদালতে নিষ্পত্তি হয়েছে আরও ২ লাখ ৭৫ হাজার ৮৪টি মামলা।

১১ ঘণ্টা আগে

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

লিবিয়ার দুটি ডিটেনশন সেন্টারে বন্দি থাকা ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৫টা ১৫ মিনিটে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

১৩ ঘণ্টা আগে