চট্টগ্রাম প্রতিনিধি

১৬ ঘণ্টারও বেশি সময় পার হলেও পুরোপুরি নেভেনি চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় এস আলম সুগার মিলের গুদামের আগুন। মঙ্গলবার সকালে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের দশটি ইউনিট এখনও আগুন নেভানোর কাজ করছে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক জানান, সোমবার বিকেল চারটার দিকে কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের চেষ্টায় রাত সাড়ে দশটার পর আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে, তবে আগুন পুরোপুরি নেভানো যায়নি।
এদিকে রাতে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিটের সঙ্গে আগুন নেভাতে যোগ দেয় বাংলাদেশ বিমান, নৌ ও সেনাবাহিনীর দল। আগুনের ঘটনা তদন্তে ৭ সদস্যের একটি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে।
কারখানা সূত্র জানায়, কর্ণফুলী ইছানগর এলাকায় এস আলম সুগার রিফাইনারি মিলে পিছনের অংশে প্রথমে আগুন লাগে। ক্রমে তা ছড়িয়ে পড়ে অপরিশোধিত চিনি রাখার গুদামে। মিলটিতে বিভিন্ন ইউনিটে তিন শিফটে শ্রমিকরা কাজ করলেও, আগুন লাগা গুদামটিতে অধিকাংশ কাজই যান্ত্রিক উপায়ে সম্পন্ন হতো বলে কম শ্রমিক কাজ করতো।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, অপরিশোধিত চিনি বাইরে থেকে গুদামে নিয়ে যাওয়ায় বেল্টের অংশে প্রথমে তারা আগুন দেখতে পান। পরে তা পুরো গুদামের জুড়ে ছড়িয়ে পড়ে।

এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক
৫ ঘণ্টা আগে
নিউইয়র্কভিত্তিক ক্রীড়া ব্র্যান্ড ‘ক্যাপেলি স্পোর্টসে’র জন্য ঢাকার তুরাগে অবস্থিত ‘গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলিং লিমিটেড’ (জিএমএ) কেপ ভার্দে জাতীয় ফুটবল দলের অফিশিয়াল ম্যাচ জার্সি তৈরি করেছে।
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের আট বিভাগেই আজ শুক্রবার বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের পাশাপাশি বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। আগামী ২৩ জুলাই তিনি ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করবেন এবং নৌবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ করবেন।
৮ ঘণ্টা আগে