ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নবীনগরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিন আরোহী নিহত হয়েছেন। উপজেলার জিনদপুর ইউনিয়নের চারপাড়া এলাকায় বুধবার রাতে ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার জিনদপুর গ্রামের হাফেজ মিয়ার ছেলে রাব্বি (২১), মালাই গ্রামের কাদির মেম্বারের ছেলে পিয়াস ও কুমিল্লার মুরাদনগর উপজেলার বাইরা গ্রামের সেলিম মিয়ার ছেলে ছাব্বির।
পুলিশ জানায়, ছাব্বির মোটরসাইকেলযোগে নবীনগর আসার পথে চারপারা ব্রিজ সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা রাব্বির মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ছাব্বির মারা যান। এ সময় গুরুতর আহতাবস্থায় অপর দুই মোটরসাইকেল আরোহী রাব্বি ও পিয়াসকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নেওয়ার পথে মারা যান।
নবীনগর থানার ওসি মাহাবুব আলম জানান, মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন মারা গেছেন। তবে নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, আকবরশাহ, বিজয়নগর, শান্তিনগর, বেলতলীঘোনা, টাংকির পাহাড়, পাহাড়িকা, মিয়ার পাহাড়, মতিঝর্ণা, লালখান বাজারের পোড়া কলোনি, আমবাগান, উত্তর হালিশহরসহ একাধিক ঝুঁকিপূর্ণ এলাকায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করা হচ্ছে।
১৬ ঘণ্টা আগে
শরীয়তপুরের জাজিরায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দুই আসামিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
১৬ ঘণ্টা আগে
জুন মাসের বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের অভিযোগ ও ক্ষোভের মধ্যে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, বিল বেড়ে যাওয়ার পেছনে মিটারের কোনো ত্রুটি নয়; বরং নতুন ট্যারিফ কার্যকর হওয়া, বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি এবং উচ্চ স্ল্যাবে বিল গণনাই মূল কারণ।
১৮ ঘণ্টা আগে
অভিযানে সবচেয়ে বেশি মামলা হয়েছে ওয়ারী ট্রাফিক বিভাগে, যেখানে ৫৬৩টি মামলা দায়ের করা হয়। এরপর উত্তরা বিভাগে ৪৪৩টি, মিরপুরে ৩২৯টি, গুলশানে ২৪৯টি, মতিঝিলে ২৩৩টি, তেজগাঁওয়ে ২২৭টি, লালবাগে ১৮২টি এবং রমনা বিভাগে ১১০টি মামলা করা হয়।
১৮ ঘণ্টা আগে