দুবাই যাচ্ছেন প্রধান উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট-২০২৫ এ যোগ দিতে দুবাই সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে একথা কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র রফিকুল আলম।

তিনি বলেন, আগামী ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি দুবাইয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের প্রায় ৩০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান উপস্থিত থাকবেন।

গত মাসে দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপারসন শেখ লতিফা বিনতে মুহাম্মদ বিন রশিদ আল মাকতুম সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠককালে তাকে সামিটে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সরকার সাইবার সুরক্ষা আইন সংশোধন করবে: আইনমন্ত্রী

সাইবার অপরাধ দমনে বর্তমান সাইবার সুরক্ষা আইন, ২০২৬ যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এ কারণে আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

১৭ ঘণ্টা আগে

সম্পর্ক নতুনভাবে শুরু করতে দ্বিপক্ষীয় সফর প্রয়োজন: হুমায়ুন কবির

ভারতের সঙ্গে গত ১৫ বছরের সম্পর্কের ধারা থেকে বেরিয়ে নতুনভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ। এ জন্য ভারতের সঙ্গে প্রধানমন্ত্রীর বহুপক্ষীয় সফরের অংশ হিসেবে নয়, বরং দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত, বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

১৭ ঘণ্টা আগে

সাক্ষীকে হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধের মামলার কোনও সাক্ষীকে হুমকি বা ভয়ভীতি দেখিয়ে বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করা যাবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

১৮ ঘণ্টা আগে

দুবাই-সিঙ্গাপুরে হাজার হাজার কোটি টাকা পাচার— আসিফের বিরুদ্ধে অভিযোগ দুদকে

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে এসব অর্থ পাচার করে সম্পদ কেনা ও ব্যবসায় বিনিয়োগের অভিযো

১৯ ঘণ্টা আগে
Advertisement