মধ্যস্বত্বভোগী কমলে ইলিশের দাম কমানো সম্ভব: মৎস্য উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

উৎস থেকে সরাসরি যদি বিক্রয় পর্যন্ত আনতে পারলে ইলিশের দাম কমানো সম্ভব বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ৬০০ টাকা কেজি দরে ইলিশ মাছ বিক্রি কার্যক্রমের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।

ইলিশ মাছের সরবরাহ ও মূল্যশৃঙ্খলে বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণের জন্য হ্রাসকৃত মূল্যে ইলিশ মাছ বিক্রয়ের এই কার্যক্রম যৌথভাবে নিয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন ও বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরিদা আখতার বলেন, ইলিশ আরো অনেক দেশেই হয়। কিন্তু বাংলাদেশে যে ইলিশ মাছ পাওয়া যায়, এটা বিশ্বের সেরা ইলিশ। এটি বাংলাদেশিদের পরিচয়ের সঙ্গে জড়িত। এর সঙ্গে আমাদের জীবনযাপন জড়িত। ফলে ইলিশ মাছকে রক্ষা করার জন্য সরকারের পক্ষ থেকে বেশকিছু উদ্যোগ নিতে হয়। অনেক সময় মাছ ধরা বন্ধ রাখতে হয়।

তিনি আরো বলেন, জনসাধারণ যাতে ইলিশ মাছ খেতে পারে এবং এর মূল্য যাতে তাদের ক্রয়সীমার মধ্যে রাখা যায়, সেটা আমরা চেষ্টা করলেও সব সময় পারি না। কারণ বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এর দাম কমানো কঠিন। সেখানে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন এবং বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশন কম মূল্যে ইলিশ বিক্রির যে উদ্যোগ নিয়েছে এর জন্য তাদের ধন্যবাদ।

তিনি আরো বলেন, আমরা অন্তত একটি প্রমাণ রাখতে চাই। উৎস থেকে অর্থাৎ মাছ ধরার জায়গা থেকে সরাসরি যদি আমরা বিক্রয়ের জায়গায় আনতে পারি, তাহলে এর দাম কমানো সম্ভব। মাঝখানে যত মধ্যস্বত্বভোগী আছে, সেটি আমরা কমাতে চাই৷ একদিনে সেটি সম্ভব নয়। কিন্তু আমরা অন্তত শুরু করি।

উপদেষ্টা বলেন, আমরা মনে করি, বাংলাদেশের মানুষের ইলিশ মাছ ক্রয়সীমার মধ্যে পাওয়ার অধিকার আছে। সেজন্য আমাদের এই চেষ্টা। আপনারা দোয়া করেন, যাতে আমরা এই কাজটা করতে পারি। মানুষের ইলিশ মাছ খাওয়ার যে আকাঙ্ক্ষা সেটা যেন আমরা পূরণ করতে পারি।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) সুরাইয়া আখতার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের সভাপতি এনাম চৌধুরী।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফিতা কেটে এই কার্যক্রমের উদ্বোধন করেন। পরে তিনি ক্রেতাদের হাতে মাছ তুলে দেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জাপান সফরে সেনাবাহিনী প্রধান: যোগ দেবেন এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে

আইএসপিআর জানায়, সফরকালে তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন।

৪ ঘণ্টা আগে

ঢাবিতে ২ জায়গায় ৩ ককটেল বিস্ফোরণ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এতে কারও আহত হওয়ার তথ্য জানা যায়নি। কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়েও তথ্য দিতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

১৪ ঘণ্টা আগে

ব্লু ইকোনমিতে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় পাচ্ছে কক্সবাজার

চিঠিতে বলা হয়, এ প্রেক্ষাপটে কক্সবাজারে ‘ইউনিভার্সিটি অব ব্লু ইকোনমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ প্রতিষ্ঠা জাতীয় স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ হতে পারে। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টিতে উচ্চশিক্ষার পাশাপাশি সামুদ্রিক সম্পদ নিয়ে গবেষণা, ব্যবহারিক প্রশিক্ষণ এবং ব্লু ইকোনমি খাতের জন্য দক্ষ মানবসম্পদ ত

১৫ ঘণ্টা আগে

গোলা বিস্ফোরণে নিহত সেনাসদস্যদের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। এ সময় প্রধানমন্ত্রী তাদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। সেনাসদস্যদের পরিবারের পাশে সরকার ও সেনাবাহিনী সবসময় থাকবে বলেও আশ্বাস দে

১৭ ঘণ্টা আগে
Advertisement