মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সহায়তায় হটলাইন চালু, সতর্ক থাকার পরামর্শ

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
বাহরাইনের মানামায় মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলার জবাবে ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতময় পরিস্থিতিতে প্রবাসী নাগরিকদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে বাংলাদেশি দূতাবাস। মধ্যপ্রাচ্যের ছয় দেশের এসব দূতাবাস সতর্কবার্তায় পরামর্শ দিয়ে বলেছে, এসব দেশে অবস্থানরত প্রবাসীরা যেন সামরিক স্থাপনা থেকে দূরে থাকে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাত, লেবানন, কাতার, ইরাক, কুয়েত ও বাহরাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস পৃথক পৃথক জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে। এসব দূতাবাস প্রয়োজনে যোগাযোগের জন্য হটলাইনও চালু করেছে।

তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে দফায় দফায় আলোচনার মধ্যেই শনিবার সকালে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালালে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়েছে। এ হামলার জবাবে ইরান পালটা হামলা চালায় ইসরায়েলে। পাশাপাশিমধ্যপ্রাচ্যের পাঁচ দেশে মার্কিন ঘাঁটিতেও হামলা শুরু করে।

চলমান পরিস্থিতিতে এসব দেশের বাংলাদেশ দূতাবাসগুলো বিজ্ঞপ্তিতে বলেছে, নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকার এবং নিজ নিজ বাসায় অথবা নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানানো হচ্ছে।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে দেশগুলোর আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে স্থানীয় সরকারের বিবৃতি বা নির্দেশনা অনুযায়ী চলার অনুরোধও করা হয়েছে।

আরব আমিরাত দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত ছবি বা ভিডিও আপলোড করা, অথবা ভিত্তিহীন কোনো সংবাদ প্রচার করা সংযুক্ত আরব আমিরাতের প্রচলিত আইনের পরিপন্থি বিধায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারেও সবাইকে বিশেষভাবে যত্নশীল হওয়ার আহ্বান জানানো যাচ্ছে।

জরুরি যোগাযোগে হটলাইন

মধ্যপ্রাচ্যের এসব দেশে খোঁজখবর নেওয়ার জন্য ও জরুরি প্রয়োজনে দূতাবাসের পক্ষ থেকে হটলাইন নম্বর চালু করা হয়েছে।

আরব আমিরাত

জরুরি প্রয়োজনে আবুধাবী ও দুবাইয়ে বাংলাদেশ দূতাবাসের ও কনস্যুলেটের হটলাইন নম্বর ও ইমেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।

আবুধাবীতে যোগাযোগের হটলাইন নম্বর ও হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে: +৯৭১ ৫৬৬১১ ৭২১৫, +৯৭১০২৪৪৬ ৫১০০, +৯৭১ ৫৪ ৭৪৩ ৯৩৯২ এবং +৯৭১ ৫০ ২৬৪ ৩৩৯৬। ইমেইল: [email protected]

দুবাই কনস্যুলেটের হটলাইন নম্বর- +৯৭১ ৫০৮১৬৮২৫৩ ও +৯৭১৫০৮১৬৮৩৬৩ এবং ইমেইল: [email protected]

ইরাক

ইরাকে জরুরি প্রয়োজনে বাংলাদেশ হটলাইন (+9647827883680 Whatsapp) এবং ইমেইলে ([email protected]) যোগাযোগ করতে বলা হয়েছে।

কুয়েত

জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বরসমূহ: +965 69920013, +965 66516404 এবং +965 50895161

আর ইমেইল হচ্ছে: [email protected]

বাহরাইন

জরুরী প্রয়োজনে দূতাবাসের হেল্পলাইন নম্বর: +৯৭৩ ৩৩৩৭৫১৫৫ এবং ইমেইল: [email protected] -এ যোগাযোগ করতে বলেছে মানামায় বাংলাদেশ দূতাবাস।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে : প্রধানমন্ত্রী

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের মানুষ আজ অনেক প্রত্যাশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক আশা নিয়ে আমাদের সবার দিকে তাকিয়ে আছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর

১০ ঘণ্টা আগে

যমুনা ছেড়ে গুলশানে নিজের বাসায় ড. ইউনূস

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে গুলশানে নিজের বাসায় উঠেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

১০ ঘণ্টা আগে

ফ্যামিলি কার্ড সর্বজনীন করা হবে: প্রতিমন্ত্রী পুতুল

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, ফ্যামিলি কার্ড প্রথম ধাপে দেশের হতদরিদ্র, দরিদ্র এবং নিম্নবিত্ত বয়োজ্যেষ্ঠ নারীদের জন্য চালু করা হবে। পরবর্তীতে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণিকেও অন্তর্ভুক্ত করে এই কার্যক্রম সর্বজনীন করা হবে।

১১ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যের ৪ দেশে বিমানের সব ফ্লাইট স্থগিত

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং আকাশপথে ঝুঁকি বিবেচনায় ৪ দেশে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

১১ ঘণ্টা আগে