শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
৯ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর এখন স্বাভাবিক হয়েছে। ফাইল ছবি

শরীয়তপুর চাঁদপুর রুটের নরসিংহপুর ফেরি ঘাটে ঘন কুয়াশার কারণে ৯ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর এখন স্বাভাবিক হয়েছে। মাঝনদীতে কোনো ফেরি আটকে ছিল না বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) ইকবাল হোসেন।

আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল ৭ টা ৪৫ মিনিটের সময় থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে রাত ১০ টা ৪৫ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ থাকে।

বিআইডব্লিউটিসি এর সূত্রে জানা যায়, শরীয়তপুর-চাদপুর নৌরুটে ৫ টি ফেরি ট্রাফিকে রয়েছে। গাড়ির চাপ না থাকায় প্রতিদিন রোস্টার অনুযায়ী ৩ টি ফেরি চলাচল করছে। ঘুন কুয়াশায় ফেরি চলাচলে বিঘ্ন হয়। এতে করে ফেরি চলাচল বন্ধ থাকে। কুয়াশা কাটার সাথে সাথে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

ইকবাল হোসেন বলেন, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে রাত ১০:৪৫ মিনিট থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ ছিল। সকাল ৭ টা ৪৫ মিনিটের পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। নদীতে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ থাকে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মৌসুমি বায়ু সক্রিয়, দেশজুড়ে আরও ৫ দিন টানা বৃষ্টির আভাস

পূর্বাভাস অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিব

৫ ঘণ্টা আগে

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২

ডুবে যাওয়া ট্রলারটি নতুন তৈরি করা হয়েছিল এবং সেটি ঢাকায় নির্মাণ শেষে কুমিল্লায় নেওয়া হচ্ছিল বলে জানান তিনি।

৫ ঘণ্টা আগে

বিশ্বকাপ খেলা দেখানোর নামে ১৪০ কোটি টাকা লুটপাট করেছে আ.লীগ সরকার: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী বলেন, ‘এবার বিশ্বকাপ খেলা দেখানোয় সরকারের খরচ প্রায় শূন্য। ফলে রেভিনিউয়ের ওপর কোনো চাপ পড়েনি।’

৫ ঘণ্টা আগে

৫ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান

সফরকালে সেনাপ্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন। পাশাপাশি বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে তিনি তুরস্কের সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

৭ ঘণ্টা আগে