রাজধানীতে বিএসটিআই'র মোবাইল কোর্ট অভিযান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

রাজধানীর হাতিরঝিল ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এপিবিএন-১১ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

আজ বুধবার ( ২০ মার্চ) বিএসটিআই'র নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এদিন হাতিরঝিল থানায় মোবাইল কোর্ট পরিচালনাকালে তাসনিম ড্রিংকিং ওয়াটার, ৩৫৭/১২, এবি, নয়াটোলা, মধুবাগ, ঝিলপাড়, হাতিরঝিল, ঢাকা নামীয় প্রতিষ্ঠানটিকে লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ড্রিংকিং ওয়াটার পণ্য বিক্রয় বিতরণ করতে দেখা যায়।

প্রতিষ্ঠানটিকে বিজ্ঞ আদালত লাইসেন্সের শর্ত মোতাবেক পণ্য উৎপাদন ও বিতরণের নির্দেশনা প্রদান করেন। একইসাথে প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর জন্য নির্দেশনা দেওয়া হয়।

পরবর্তীতে তেজগাঁও শিল্প অঞ্চল থানাধীন তেজগাঁও-গুলশান লিংক রোডে অবস্থিত আইডিয়াল ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ফিলিং স্টেশনটিতে পরিমাপে প্রতি ১০ লিটারে ২টি করে অকটেন ও ডিজেল ডিসপেনসিং ইউনিটে ২০-৩০ মি.লি কম পাওয়া যায়। নির্ধারিত টলারেন্সের মধ্যে থাকায় প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়। একইসাথে সঠিক পরিমাপে জ্বালানি তেল সরবরাহের নির্দেশনা দেওয়া হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বৃহস্পতিবার ফের লংমার্চ ঘোষণা শিক্ষার্থীদের

পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাহাত বলে, ‘আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’

৬ ঘণ্টা আগে

দেড় ঘণ্টা অবস্থানের পর শিক্ষা ভবনের সামনে থেকে সরলেন শিক্ষার্থীরা

সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ নিয়ে আসা আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েছিলেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে তারা থেকে সরে গেছেন। পরে সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়ক খুলে দেওয়া হয়েছে।

৮ ঘণ্টা আগে

১৫ বছরে রেলে ১৩৩৪ দুর্ঘটনা, বেশির ভাগই পূর্বাঞ্চলে: রেলপথমন্ত্রী

মন্ত্রী জানান, মোট ১ হাজার ৩৩৪টি দুর্ঘটনার মধ্যে পূর্বাঞ্চলে ঘটেছে ১ হাজার ৫১টি, আর পশ্চিমাঞ্চলে ২৮৩টি। তাঁর ভাষ্য, রেললাইনের ত্রুটির পাশাপাশি চাকার শার্প ফ্লেঞ্জ, গেজের অসামঞ্জস্য এবং প্রাকৃতিক কারণে লাইন বেঁকে যাওয়া বা দেবে যাওয়ার মতো কারণেও ট্রেন লাইনচ্যুত হতে পারে।

৮ ঘণ্টা আগে

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতেই নির্ধারিত হওয়া উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ ট্রাইব্যুনালের উদাহরণ টেনে তিনি বলেন, নাৎসি বাহিনী ও গেস্টাপোর মতো রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণহত্যার অভিযোগ থেকে আওয়ামী লীগও দায়মুক্তি পেতে পারে না।

৯ ঘণ্টা আগে