বদলে যাচ্ছে দেশের ফুটবলের চিত্র

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৪ জুন ২০২৫, ১৭: ১৯
জাতীয় ফুটবল দলের অনুশীল। বাফুফে ফাইল ছবি

বাফুফে ভবনের সংবাদ সম্মেলনে চেয়ার না পেয়ে অনেক সংবাদকর্মী ডায়াসের সামনে বসে পড়েন। দৃশ্যটি বাংলাদেশের ফুটবলের জন্য নতুনই বটে। এক হামজা দেওয়ান চৌধুরীতে বদলে গেছে দেশের ফুটবলের চিত্র। গতকাল বাংলাদেশ-ভুটান ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনের বড় অংশ জুড়ে ছিলেন শেফিল্ড ইউনাইটেডের এ ডিফেন্সিভ মিডফিল্ডার।

হামজার মতো বিশ্বমানের ফুটবলারের বিপক্ষে খেলতে পারাটাকে বড় অভিজ্ঞতা হিসেবে দেখছেন ভুটান কোচ। অন্যদিকে হামজাকে ঘিরেই ভুটান বধের ছক কষছেন বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। গত বছরের সেপ্টেম্বরে থিম্পুতে ভুটানের কাছে পরাজয়ের তিক্ততা ভুলে গিয়ে আজকের রাতটি রাঙাতে চান জামাল ভূঁইয়া-তপু বর্মনরা।

১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচের আগে ভুটানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচটিকে প্রস্তুতি হিসেবে নিচ্ছে স্বাগতিক বাংলাদেশ। দু’দলের মধ্যকার লড়াই শুরু হবে সন্ধ্যা ৭টায়, দেখা যাবে টি স্পোর্টসে।

আর এ ম্যাচ দিয়ে ঘরের মাঠে যেমন অভিষেক হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজার, তেমনি করে চার বছর পর জাতীয় স্টেডিয়ামে হতে যাচ্ছে ফুটবলের কোনো ম্যাচ। শুধু হামজা নয়, ভুটান ম্যাচ দিয়ে লাল-সবুজের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইসলামের। তাই এখন দেশের ফুটবলে প্রবাসীদের নিয়ে নতুন স্বাদের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৮৩) চেয়ে এক ধাপ ওপরে ভুটান (১৮২)। গত সেপ্টেম্বরে দুটি প্রীতি ফুটবল ম্যাচের প্রথমটিতে ১-০ গোলে জিতেছিল লাল-সবুজের দলটি। দ্বিতীয়তে একই ব্যবধানে হারে তারা। মঙ্গলবার সংবাদ সম্মেলনেও সেই দুটি ম্যাচ এসেছে।

তবে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার কাছে সেই সময় আর এই সময় এক নয়, ‘১০ তারিখে সিঙ্গাপুরের মতো কালকের (আজ) ম্যাচও খুবই গুরুত্বপূর্ণ। আমরা ভুটানের বিপক্ষে জিততে চাই। সর্বশেষ আমরা যখন ভুটানের বিপক্ষে খেলছি, তখনকার আর এখনকার অবস্থাটা ভিন্ন। ওই ম্যাচের আগে আমাদের অধিকাংশ খেলোয়াড় ৩-৪ মাস খেলার মধ্যে ছিল না। এখন প্রিমিয়ার লিগ মাত্র শেষ হয়েছে, তো সবাই খেলার মধ্যে আছে, মানে চিত্রটা ভিন্ন।’

গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হামজার। এবার ঘরের মাঠে তাঁর প্রথম ম্যাচ বলে উত্তেজনা তুঙ্গে। হামজার সঙ্গে একাদশে দেখা যাবে ফাহমিদুলকেও। এ দুই প্রবাসীর সংযোজনে বাংলাদেশ এখন অনেক শক্তিশালী। তাই তো প্রীতি ম্যাচ হলেও বাংলাদেশ-ভুটান লড়াই দেখতে দর্শকদের আগ্রহ তুঙ্গে।

জাতীয় স্টেডিয়ামের ২২ হাজার ধারণক্ষমতার গ্যালারির ১৫ হাজারের মতো টিকিট গতকাল পর্যন্ত বিক্রি হয়েছে। বাংলাদেশের ফুটবলে যে এখন হামজাকে ঘিরে উন্মাদনা, তা দু’দিনেই টের পেয়েছেন ভুটান কোচ আতুশি নাকামুরা। জাপানি এই কোচ তাঁর বক্তব্যের শুরুতেই বলেছেন, ‘সবাই হামজাকে নিয়ে কথা বলছে। হামজা দুর্দান্ত একজন ফুটবলার। তার মতো ফুটবলারের বিপক্ষে খেলে অভিজ্ঞতা অর্জন করার বড় সুযোগ আমাদের জন্য।’

আজা প্রতিপক্ষ ভুটান তবে বাংলাদেশ দলের ভাবনায় ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ। বাংলাদেশ কোচের কথাতে বারবার উঠে এসেছে সিঙ্গাপুর ম্যাচ নিয়ে আলোচনা, ‘সিঙ্গাপুরের বিপক্ষে বড় ম্যাচের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আগামীকাল (বুধবার) ভুটানের বিপক্ষে চ্যালেঞ্জিং একটা ম্যাচ। বলতে পারেন সিঙ্গাপুর ম্যাচের জন্য এই ম্যাচটি পারফেক্ট প্রস্তুতি। ভুটান ম্যাচ নিয়ে খুবই রোমাঞ্চিত। আমি জানি এই ম্যাচে আমাদের ওপর অনেক প্রত্যাশা। দলের সবাই জানে এ ম্যাচ সম্পর্কে।’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

একদিনে ডেঙ্গুতে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭১— বছরের সর্বোচ্চ

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, একদিনে ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যা এ বছরে এটিই সর্বোচ্চ। অর্থাৎ এ বছরে একদিনে ডেঙ্গুতে এত বেশি মানুষের মৃত্যু হয়নি, একদিনে এত বেশি রোগী হাসপাতালেও ভর্তি হননি।

১৫ ঘণ্টা আগে

দুবাইয়েই আছেন বেনজীর, ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বেনজীরকে ‘জঘন্য হত্যাকারী’ আখ্যা দিয়ে সংসদে প্রতিমন্ত্রী বলেন, আমাদের কাছে যে তথ্য আছে তাতে বেনজীর ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ায় যাননি। দুবাইয়ে আছেন। তাকে দুবাই থেকে দেশে ফিরিয়ে আনা হবে।

১৬ ঘণ্টা আগে

বেনজীরকে ফেরাতে ব্যর্থ সরকার, সংসদে বিরোধীদলের ক্ষোভ

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকার ব্যর্থ হয়েছে বলে জাতীয় সংসদে ক্ষোভ জানিয়েছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। দুবাইয়ে গ্রেপ্তারের পরও বেনজীরের জামিনে মুক্তি এবং পরে তার সেন্ট লুসিয়ায় যাওয়ার খবর জানিয়ে তারা দ্রুত তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন।

১৬ ঘণ্টা আগে

জেনারেল ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিসহ জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।

১৮ ঘণ্টা আগে
Advertisement