নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে মাদকবিরোধী অভিযানের সময় ইমরান হোসেন (৩৫) নামের র্যাবের এক সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এসময় ইউনুস আলী (৪০) নামের এক আসামিকে ছিনিয়ে নেয় তারা।
মঙ্গলবার রাত ৮টার দিকে রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দা এলাকায় এই ঘটনা ঘটে। তবে এ বিষয়ের র্যাবের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় রায়পুরা উপজেলার চরাঞ্চল নিলক্ষার কুখ্যাত মাদক ব্যবসায়ী ইউনুস আলীকে নিলক্ষার সোনাকান্দী এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব-১ এর একটি দল। পরে তাকে নিয়ে আসার সময় স্থানীয় গ্রামবাসী ও দুর্বৃত্তরা র্যাব সদস্যদের ব্যারিকেড দিয়ে তাদের কাছ থেকে আসামি ইউনুস আলীকে ছিনিয়ে নেয়।
এসময় দুর্বৃত্তদের ধারালো দেশীয় অস্ত্রের আঘাতে হাতে ও মাথায় গুরুতর জখম হন র্যাব-১ এর সদস্য কনস্টেবল ইমরান হাসান। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল-আলম বলেন, র্যাব সেখানে মাদকবিরোধী অভিযানে গেলে সংঘবদ্ধ মাদক কারবারিদের হাতে র্যাব সদস্য আহতের খবর পেয়েছি, মোট আহতের সংখ্যা এখনই বলা যাচ্ছে না। বর্তমান পরিস্থিতি শান্ত আছে, সেখানে র্যাব, পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েন রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত
১৫ ঘণ্টা আগে
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।
১৭ ঘণ্টা আগে
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।
১৯ ঘণ্টা আগে
এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক
১৯ ঘণ্টা আগে