দেড় মাস পর ক্লাসে ঢাকা মেডিকেলের শিক্ষার্থীরা

ডেস্ক, রাজনীতি ডটকম

শিক্ষার্থীদের আন্দোলনের কারণে প্রায় দেড় মাস বন্ধ থাকার পর ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) শিক্ষা কার্যক্রম চালু হয়েছে। ক্লাস শুরুর একদিন আগেই খুলে দেওয়া হয়েছে ছাত্রাবাসও।

আজ শনিবার (১২ জুলাই) সকাল থেকে ক্লাসে ফিরেছেন ডিএমসির সকল বর্ষের শিক্ষার্থীরা।

নিরাপদ আবাসন সুবিধা নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে গত ২৮ মে থেকে ক্লাস বর্জন করে আসছিলেন শিক্ষার্থীরা। গত ২১ জুন ডিএমসি ক্যাম্পাসে মানববন্ধনও করেন তারা। এর মধ্যেই ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তি দেয় কর্তৃপক্ষ। সেই সঙ্গে শিক্ষার্থীদের ২২ জুন দুপুর ১২টার মধ্যে হলত্যাগ করার নির্দেশ দেয়া হয়। তবে শিক্ষার্থীরা জানান, তারা হল ছাড়বেন না; দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সেখানেই অবস্থান করবেন।

এরপর থেকে দেড় মাস ধরে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল।

ঢাকা মেডিকেল কলেজের এক শিক্ষার্থী জানান, শনিবার থেকে তারা ক্লাসে ফিরেছেন। তবে দীর্ঘদিন ক্লাস বন্ধ থাকায় পড়ালেখার ক্ষতি হয়েছে।

এর আগে, গত মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী গতকাল শুক্রবার (১১ জুলাই) খুলে দেওয়া হয় ছাত্রাবাসও।

ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ কামরুল আলম জানান, শিক্ষার্থীরা সবাই ক্লাসে ফিরেছে। এতদিন বন্ধ থাকায় তাদের পড়ালেখার কিছুটা ঘাটতি হয়েছে। কীভাবে সেটা পুষিয়ে নেওয়া যায় তা নিয়ে কাজ করছেন তারা।

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি ছিল—ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের জন্য দ্রুত বাজেট পাস করা, নতুন আবাসন না হওয়া পর্যন্ত বিকল্প আবাসনের ব্যবস্থা, নতুন ও বিকল্প উভয় আবাসনের জন্য পৃথক বাজেট বরাদ্দ, পুরোনো একাডেমিক ভবনগুলো ঝুঁকিপূর্ণ ঘোষণা করে পরিত্যক্ত ঘোষণা এবং আন্দোলন চলাকালে কার্যক্রমের অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিত করতে শিক্ষার্থীদের প্রতিনিধি নিযুক্ত করা।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জেনারেল ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিসহ জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।

৮ ঘণ্টা আগে

ডাকাতি-খুনে সাজাপ্রাপ্ত, আত্মসমর্পণ করে কারাগারে ১০৪ বছরের বৃদ্ধ

নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।

৯ ঘণ্টা আগে

বাগবিতণ্ডার জেরে প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বলছেন অ্যাটর্নি জেনারেল

তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম

১০ ঘণ্টা আগে

সরকার বাঁধনকে কনস্যুলার সহায়তা দিচ্ছে: হুমায়ুন কবির

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।

১১ ঘণ্টা আগে
Advertisement