সাবেক এমপি ও ডাকসু ভিপি আখতারুজ্জামান গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ১২: ২৮
সাবেক এমপি ও ডাকসু ভিপি আখতারুজ্জামান। ফাইল ছবি

গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানকে (৭৩) গ্রেপ্তার ক‌রে‌ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৫ আগস্ট) রা‌তে রাজধানীর গুলশান এলাকার এক‌টি বাসা থেকে তা‌কে গ্রেপ্তার করা হয়।

গত শতকের সত্তর ও আশির দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) দুই মেয়াদে সাধারণ সম্পাদক ও এক মেয়াদে সহসভাপতি (ভিপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন আখতারুজ্জামান। সামরিক শাসক হুসেইন মুহাম্মদ এরশাদের পতনে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্বস্থানীয় ছিলেন তিনি।

ডিএম‌পির অতিরিক্ত ক‌মিশনার (গো‌য়েন্দা) শ‌ফিকুল ইসলাম ব‌লেন, নিষিদ্ধঘোষিত সংগঠনের কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেও আখতারুজ্জামানের গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছে। তবে সুনির্দিষ্ট কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেটি জানায়নি ডিএমপি।

১৯৭২-৭৩ সালে জগন্নাথ কলেজ ছাত্র সংসদের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন আখতারুজ্জামান। ১৯৭৯-৮০ ও ১৯৮০-৮১ মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পরপর দুবার সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হন তিনি। ১৯৮২-৮৩ মেয়াদে নির্বাচিত হন ডাকসুর ভিপি হিসেবে।

সামরিক শাসক এরশাদ সরকারবিরোধী আন্দোলনের সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন এই ছাত্রনেতা। পরে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন। ১৯৯৬ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথম গাজীপুর-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরে ২০১৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন কর জয় পান তিনি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দেশের পোলট্রিতে অ্যান্টিমাইক্রোবিয়াল আন্তর্জাতিক মানের চেয়ে বেশি— জানাল লন্ডনে গবেষণা

অ্যান্টিমাইক্রোবিয়াল মূলত এক ধরনের অণুজীবনাশক। ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাকসহ নানা ধরনের পরজীবীদের চিকিৎসায় ওষুধ হিসেবে এটি ব্যবহৃত হয়। অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাস, অ্যান্টিফাঙ্গাল বা অ্যান্টিপ্যারাসাইটিক বহুল ব্যবহৃত অ্যান্টিমাইক্রোবিয়ালের উদাহরণ।

১৪ ঘণ্টা আগে

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক: সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা কারাগারে

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সমাবেশে যোগদানে বাধা দিতে গুলশানের বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং পেপার স্প্রে ব্যবহারের মামলায় সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

১৮ ঘণ্টা আগে

তথ্যচিত্রে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় আক্ষেপ রাষ্ট্রপতির

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রদর্শিত তথ্যচিত্রে জুলাই শহিদ আবু সাঈদ ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবি না থাকায় আক্ষেপ প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। আজ বুধবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে

২০ ঘণ্টা আগে

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত অন্তত ১০

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আয়োজিত শোভাযাত্রাকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে কয়েক দফায় পালটাপালটি ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে।

২১ ঘণ্টা আগে