প্রতিবেদক, রাজনীতি ডটকম

ফিলিস্তিনি সাংবাদিকদের প্রতি সমর্থন জানিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বাংলাদেশে আন্তর্জাতিক সংহতি দিবস পালিত হয়েছে। জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত সংবাদিক ও অ্যাক্টিভিস্টরা সমবেত হয়ে ফিলিস্তিনি সাংবাদিকদের প্রতি সংহতি ও শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে নীরবতা পালন করেছেন।
সোমবার বিকেলে কারওয়ান বাজার গোলচত্বরের সার্ক ফোয়ারায় সংবাদকর্মী ও মিডিয়াকর্মীরা এই আন্তর্জাতিক সংহতি দিবস পালন করেছেন। এ সময় তারা গত ৫ মাসে ইসরায়েল-গাজা যুদ্ধে নিহত ও নিখোঁজ সাংবাদিকদের নামসহ ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদী প্ল্যাকার্ড প্রদর্শন করেছেন।
উল্লেখ্য, পশ্চিমা রাষ্ট্রের মদদে ইসরায়েলি যুদ্ধাপরাধ এবং ফিলিস্তিনি সাংবাদিকদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে প্যালেস্টানিয়ান জার্নালিস্ট সিন্ডিকেট, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস, আরব সাংবাদিকদের ফেডারেশন এবং এর সহযোগী সংগঠনগুলো ২৬ ফেব্রুয়ারিকে ফিলিস্তানি সাংবাদিকদের সঙ্গে আন্তর্জাতিক সংহতি দিবস হিসেবে ঘোষণা করে।
আয়োজকরা জানান, ফিলিস্তিনি সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী গাজায় গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি গণহত্যায় এ পর্যন্ত ১৩২ জন সাংবাদিক নিহত হয়েছেন। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে নিহত ও নিখোঁজ সাংবাদিকের সংখ্যা শতাধিক। গাজা উপত্যকায় সাংবাদিকদের পাশাপাশি তাদের পরিবারকেও টার্গেট করা হয়েছে এবং এরই মধ্যে অনেক সাংবাদিক পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছে। এ ছাড়া প্রতিনিয়ত ফিলিস্তিনি সাংবাদিকরা হুমকি, হামলা ও নির্যাতনের শিকার হচ্ছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত
৮ ঘণ্টা আগে
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।
১০ ঘণ্টা আগে
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।
১২ ঘণ্টা আগে
এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক
১২ ঘণ্টা আগে