প্রতিবেদক, রাজনীতি ডটকম

ভারতের সঙ্গে গত ১৫ বছরের সম্পর্কের ধারা থেকে বেরিয়ে নতুনভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ। এ জন্য ভারতের সঙ্গে প্রধানমন্ত্রীর বহুপক্ষীয় সফরের অংশ হিসেবে নয়, বরং দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত, বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশ এমন একটি সম্পর্ক চায়, যেটিকে ‘রিসেট’ বা নতুনভাবে শুরু করা যায়। দুই দেশের সম্পর্ককে এখন নতুন দিকে নিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২১ সেপ্টেম্বর ঢাকা ছাড়বেন বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি এবার সাইডলাইনে রোহিঙ্গা ইস্যুতে একটি বৈঠক করবেন প্রধানমন্ত্রী।
অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তারেক রহমানের বৈঠক হবে কি না, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, ভারতকে ঘিরে অতিরিক্ত ‘ফেসিনেশন’ থেকে বেরিয়ে আসতে হবে। তার মতে, ভারত বাংলাদেশের আরেকটি প্রতিবেশী দেশ, যার সঙ্গে ভালো দ্বিপক্ষীয় সম্পর্ক চায় ঢাকা।
তিনি বলেন, ‘সকালের নাশতা, দুপুরের খাবার, রাতের খাবার—সব সময় খালি ভারতের কথাই ভাবলে চলবে না। নিজের দেশের কথা ভাবুন। যার সঙ্গে যখন দ্বিপক্ষীয় বা বহুপাক্ষিক কথা বলা দরকার, আমরা অবশ্যই তা বলব। কিন্তু সাইডলাইনে সবার সঙ্গে তো আর দেখা করা সম্ভব নয়। তবে আমাদের অনেক নিমন্ত্রণ থাকবে এবং অনেক দেশের সঙ্গে আলোচনা হবে।’
এদিকে ভারতের সঙ্গে সম্পাদিত ১০১টি চুক্তি পুনর্নিরীক্ষণের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিষয়গুলো সংসদীয় প্রক্রিয়ায় যাচাই-বাছাই ও পর্যালোচনা করা হচ্ছে। এটি চিফ হুইপের আওতাধীন বিষয় হওয়ায় এ বিষয়ে তিনিই সঠিক উত্তর দিতে পারবেন বলে জানান তিনি।
সায়মা ওয়াজেদের নিয়োগ নিয়ে প্রশ্ন
আগামী জানুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়াবিষয়ক আঞ্চলিক পরিচালক পদে নির্বাচন হওয়ার কথা। সম্প্রতি এই পদ থেকে সায়মা ওয়াজেদ হোসেনের পদত্যাগের পর বাংলাদেশ নতুন কোনও প্রার্থী দেবে কি না, জানতে চাইলে তাঁর নিয়োগকে ‘দুঃখজনক ও বিতর্কিত’ বলে মন্তব্য করেন হুমায়ুন কবির।
তিনি বলেন, ওই পদের জন্য সায়মা ওয়াজেদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা বা দক্ষতা ছিল না। তাঁর অভিযোগ, তৎকালীন একটি স্বৈরাচারী সরকার স্বজনপ্রীতির মাধ্যমে তাঁকে পদটিতে বসিয়েছিল।
হুমায়ুন কবির বলেন, ওই পরিবারের দুর্নীতি ও জালিয়াতির বিভিন্ন তথ্য এখন একের পর এক সামনে আসছে। ফলে সায়মা ওয়াজেদের নিয়োগ নিয়ে তদন্ত হওয়া বিস্ময়কর নয়। তাঁর অভিযোগ, স্বৈরাচারী আমলে জালিয়াতি, তথ্য গোপন ও প্রভাব খাটিয়ে তাঁকে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছিল।
দুর্নীতির অভিযোগ চেপে রাখা যায় না মন্তব্য করে তিনি বলেন, সময়ের সঙ্গে এসব প্রকাশ পাবেই। তাঁর ভাষায়, শেখ মুজিব পরিবারের দুর্নীতির বিষয়টি এখন এতটাই স্পষ্ট যে মানুষ তা বিভিন্ন জায়গায় চিনতে পারছে। বিশেষ পরিবারের সন্তান হওয়া এবং তৎকালীন তথাকথিত প্রধান

মানবতাবিরোধী অপরাধের মামলার কোনও সাক্ষীকে হুমকি বা ভয়ভীতি দেখিয়ে বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করা যাবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
৫ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে এসব অর্থ পাচার করে সম্পদ কেনা ও ব্যবসায় বিনিয়োগের অভিযো
৬ ঘণ্টা আগে
ফেনীতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় দেড় ঘণ্টা পাঠদান বন্ধ রেখে স্মরণসভা করেছে বিএনপি। পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা মো. হারুনুর রশিদের স্মরণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
৬ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া ভারতের আদানির বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে আবার উৎপাদন শুরু হয়েছে। রোববার ভোরে ইউনিটটি চালু করার পর দুপুর ২টা নাগাদ বাংলাদেশে ২৯০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
৭ ঘণ্টা আগে