প্রতিবেদক, রাজনীতি ডটকম

মানবাধিকারকর্মী আদিলুর রহমান খান ও তার সহকর্মী এ এস এম নাসিরউদ্দিন এলান রোববার সন্ধ্যায় ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হয়েছেন।
জামিনে মুক্তি পেয়ে সন্ধ্যা ৭টার দিকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তারা বেরিয়ে এসেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন, সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) সুভাষ কুমার ঘোষ।
“তাঁদের জামিনের আদেশ হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শেষে জেল থেকে মুক্ত করা হয়েছে,” বলেন তিনি। এর আগে গত ১০ অক্টোবর আদিলুর রহমান ও এলানকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।
ওইদিন আসামিদের করা আপিল শুনানির জন্য গ্রহণ করে বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক আজাদের একক বেঞ্চ এই আদেশ দেন।
ঢাকার মতিঝিলের শাপলা চত্বর থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার অভিযানে মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে করা মামলায় গত ১৪ সেপ্টেম্বর মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। রায়ের দিন থেকেই তারা জেলে ছিলেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় এই দুই অধিকারকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলায় সাজা বাড়ানোর জন্য রাষ্ট্রপক্ষও পৃথক আপিল করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। তার জায়গায় খুলনা মহানগর পুলিশের (কেএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।
১৫ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর উদ্যোগে এবার হজযাত্রীদের বিমান ভাড়া গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
১৬ ঘণ্টা আগে
সংস্থাটির অভিযোগ, সংসদীয় কার্যপ্রণালী বিধি ও দীর্ঘদিনের সংসদীয় চর্চা উপেক্ষা করে ক্ষমতাসীন দল একচ্ছত্র ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষ করে, ‘স্বার্থের সংঘাতে দুষ্ট ও বহুবিধ কর্মকাণ্ডের জন্য বিতর্কিত’ পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীকে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয়
১৮ ঘণ্টা আগে
এদিকে, একটি কাবিননামার কপিও প্রকাশ করা হয়েছে। সেখানে ৩ লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন হওয়ার তথ্য রয়েছে। কাবিননামায় সাক্ষী হিসেবে আবুল হোসেন ও মাকসুদা ইসলামের নাম উল্লেখ করা হয়েছে।
২১ ঘণ্টা আগে