ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে উপদেষ্টা পরিষদের কোনো সংশয় নেই: এম সাখাওয়াত

প্রতিবেদক, রাজনীতি ডটকম

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে উপদেষ্টা পরিষদের মধ্যে কোনো সংশয় নেই। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে।

আজ শনিবার দুপুরে বরিশালের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এম সাখাওয়াত হোসেন বলেন, উপদেষ্টা পরিষদ খুবই ক্লিয়ার ফেব্রুয়ারিতে যে তারিখ আর সময় দেওয়া হয়েছে সেই তারিখের মধ্যেই নির্বাচন হবে। নির্বাচনের মাধ্যমে যারা আসবেন তারা একটি জবাবদিহিমূলক সরকার গঠন করবেন।

উপদেষ্টা বলেন, অতীতে সরকারের মতো হয়তো ভবিষ্যতে এ ধরনের কোনো সরকার হবে না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই ফেব্রুয়ারিতে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা নির্বাচনের আগে একটা বিবেচ্য বিষয়। নির্বাচনের আগ পর্যন্ত যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে সে চেষ্টা চলছে। নির্বাচনের সময় পুরোটাই নির্বাচন কমিশন দেখবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপনবিষয়ক বৈজ্ঞানিক সেমিনার

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

৫ ঘণ্টা আগে

আমাকে ফাঁসি দিয়ে দেন— হাজতখানায় নেওয়ার সময় লতিফ সিদ্দিকী

এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা

৬ ঘণ্টা আগে

গবেষণা প্রতিবেদন প্রকাশে সুস্পষ্ট আইন বা নীতিমালা চান শিল্পখাতের প্রতিনিধিরা

টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা

৬ ঘণ্টা আগে

আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।

৭ ঘণ্টা আগে