‘রিসেট বাটন’ স্ট্যাটাস দেওয়া সেই সহকারী কমিশনার এবার ওএসডি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে ‘বিতর্কিত’ স্ট্যাটাস দিয়ে আলোচনায় আসা লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মিকে বদলি করা হয়েছিল রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। এবার তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

রোববার (৬ অক্টোবর) রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের এক প্রজ্ঞাপনে প্রথমে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয় থেকে বদলি করা হয় তাপসী তাবাসসুম ঊর্মিকে।

একই দিন লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার এক অফিস আদেশে তাকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে অবমুক্ত করার তথ্য জানানো হয়। পরে রাতেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনে ওএসডি করা হয় ঊর্মিকে।

সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মি এর আগে শনিবার (৫ অক্টোবর) তার ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে তিনি লিখেছিলেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।’

সহকারী কমিশনার ঊর্মির ওই স্টাটাস নিয়ে সামাজিকযোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় ওঠে। এর পরপরই তাকে বদলির প্রজ্ঞাপন জারি হয়। তবে তাকে বদলি বা ওএসডি করার কোনো নথিতেই কোনো কারণ উল্লেখ করা হয়নি। প্রশাসনের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ফেসবুকের ওই স্ট্যাটাসের কারণেই তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে আইএমএফের শর্ত নেই: উপদেষ্টা জাহেদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরে বোয়িং কেনার বিষয়ে একটি চুক্তি হতে পারে। তবে সফরে বোয়িং কোম্পানির সঙ্গে বৈঠক বা এ বিষয়ে নিশ্চিত কোনো কর্মসূচি রয়েছে কিনা, তা জানা নেই বলে জানান।

২ ঘণ্টা আগে

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা: গাজী নজরুলের বিরুদ্ধে মামলা তদন্তে ডিবি

এর আগে গতকাল সোমবার এই মামলায় গাজী নজরুল ইসলামকে চার দিন এবং তার প্রথম স্ত্রী মাকছুদা খানমের এক দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ওই দিন বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল এ আদেশ দেন।

২ ঘণ্টা আগে

চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’

সকাল সাড়ে আটটার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন। পরে তারা ফটকের সামনে অবস্থান নিয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেন। এ সময় সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।

৩ ঘণ্টা আগে

সরকারি হাসপাতালের সামনে আর কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

বিগত সরকারের আমলে ব্যাঙের ছাতার মতো ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেয়া হয়েছে। আমরা সরকারে আসার পর সিদ্ধান্ত নিয়েছি সরকারি হাসপাতালের সামনে নতুন করে কোনো ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না, এটি টোটালি বন্ধ। আর বর্তমানে যেগুলোর অনুমোদন রয়েছে সেগুলো যদি যথাযথভাবে কার্যক্রম পরিচালনা না করে, তবে তাও বন্ধ করে

৩ ঘণ্টা আগে
Advertisement