প্রতিবেদক, রাজনীতি ডটকম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার্সে আগুনের ঘটনায় ভবনের ভেতরে ড্রোন দিয়ে মরদেহ খোঁজার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। আগুনে ৬ তলা ভবনটির অবস্থা বেশ নাজুক হওয়ায় নিরাপত্তা ঝুঁকিতে ড্রোন দিয়েই সন্ধান কাজ চালানো হচ্ছে। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো মরদেহের সন্ধান পাওয়া যায়নি।
আগুনের ঘটনায় গঠিত ৮ সদস্যের তদন্ত কমিটি আজ বুধবার বিকেল থেকে ঘটনাস্থলে তদন্তের কাজ শুরু করেছে।
তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট হামিদুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ২১ ঘণ্টা কেমিক্যালের আগুনে মরদেহ আর আর আগের মতো পাওয়া সম্ভব না। তারপরও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলমান আছে।’
হামিদুর রহমান আরো বলেন, ‘আমরা নিখোঁজদের তালিকা লিপিবদ্ধ করছি। আগামী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটি সেই লক্ষ্যে প্রতিটি বিষয় চুলচেরা বিশ্লেষণ করে তদন্তের কাজ শুরু করেছে।’
এ সময় তদন্ত কমিটির সদস্য, তিতাস, গণপূর্ত বিভাগ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অদিদপ্তর, পল্লি বিদুৎ সমিতি, ফায়ার সার্ভিসের প্রতিনিধিসহ রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, বিদেশি বিনিয়োগ, সরাসরি বিনিয়োগ, ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ এবং ফান্ড ম্যানেজারদের বিনিয়োগ- সবই বাংলাদেশে আসছে। বাজেট প্রথমত বাংলাদেশের জন্য। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের যে সম্ভাবনা আছে, সেটিকে মাথায় রেখে বাজেট করা হয়েছে এবং সেই সম্ভাবনাগুলো কীভাবে কাজে লাগানো যায়, সেটিকে গুরুত্ব দেওয়া হ
৯ ঘণ্টা আগে
তারেক রহমান বলেন, “যে কারণে এত মানুষ জীবন দিয়েছে, সেই জুলাইয়ের আত্মত্যাগকে সর্বোচ্চ মূল্যায়ন করবে সরকার। আইন অনুযায়ী, অন্যায়কারী এবং হত্যাকারীদের বিচার করা হবে। বিচারের নামে যেন কারও প্রতি অবিচার না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে”
১০ ঘণ্টা আগে
তিনি বলেন, ‘জগতের সব ধরনের বৈচিত্র্য, ভিন্নমত ও আদর্শের অবাধ আদান-প্রদান এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই কেবল শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব; আর সেজন্য প্রয়োজন মুক্ত ও দায়িত্বশীল বুদ্ধিচর্চা।’
১১ ঘণ্টা আগে
শুক্রবার সকালে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর কেন্দ্রীয় সদস্য সচিব আ ন ম আয়াস, কেন্দ্রীয় সংগঠক তুহিন ফরাজী এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ্ আলম বাদশা এ অভিযোগ দায়ের করেন।
১২ ঘণ্টা আগে