ফরিদপুরের ভাঙ্গায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও সাতজন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খাড়াকান্দি এ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের মেহেদী মাতুব্বর (২৫), আলগী ইউনিয়নের নওয়াকান্দা গ্রামের হাফিজুল ইসলাম (৪০) ও ফরিদপুরের মধাখালী উপজেলার সিরাজুল ইসলাম (৩৫)। নিহত অপরজনের নাম জানা যায়নি।
আহত সাতজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক ছয়জনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থনান্তর করেন। এরা হলেন- হাসিনা বেগম (৬৫), রানী পাল (৬০), মেহেদী হাসান (১৪), মো. জাহিদ হোসেন (৪৫), আমিরণ বেগম (৬০) ও রামপাল (৩০)। আহত খালিদ সাইফুল্লাকে (১০) ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ভাঙ্গা থেকে সবুজ বাংলা নামে একটি লেগুনা যাত্রী নিয়ে গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের দিকে যাচ্ছিল। ভাঙ্গা পৌরসভার খারাকান্দি নামক স্থানে আসলে ঢাকা থেকে খুলনাগামী সোহাগ পরিবহনের একটি বাস লেগুনাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন যাত্রী নিহত হন। সাতজন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর ওই মহাসড়কে ৪০ মিনিট যান চলাচল বন্ধ ছিল। পরে রাত ৮টার দিকে পুলিশ এসে গাড়ি সরিয়ে ফেললে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। সাতজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

মির্জা ফখরুল বলেন, বর্তমান বিশ্বে চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব ক্রমেই বাড়ছে। উন্নয়নশীল দেশগুলোর মতো বাংলাদেশও বাণিজ্য, উন্নয়ন ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা আরও বিস্তৃত করতে আগ্রহী।
৫ ঘণ্টা আগে
বেলা সাড়ে ১১টায় পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ১০০ ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি জানান, পানি উন্নয়ন বোর্ড কোনো স্লুইসগেটের দায়িত্বে থাকবে না। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই এটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে।’
৬ ঘণ্টা আগে
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন বলেছেন, সব ধরনের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব না হলেও জরায়ুমুখের ক্যান্সারের মতো কিছু ক্যান্সার, টিকার মাধ্যমে প্রতিরোধ করা যায়।
৬ ঘণ্টা আগে
দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় রিপোর্টের ভিত্তিতে গতকাল তাদের ৭ জনকে বরখাস্ত করা হয়েছে।
৯ ঘণ্টা আগে