প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার পুরাতন ২৭ নম্বর সড়কটিকে জুলাই গণঅভ্যুত্থানের শহিদ ফারহান ফাইয়াজের নামে নামকরণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
শনিবার (১৭ মে) তার নামে নামকরণ করা সড়কের ফলক উন্মোচন করেন সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া। এ সময় শহিদ ফারহান ফাইয়াজের বাবা আলহাজ শহীদুল ইসলাম ভূঁইয়াসহ তার শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
গত বছর জুলাই-আগস্ট আন্দোলন চলাকালে ১৮ জুলাই ধানমন্ডির পুরাতন ২৭ নম্বর সড়কে রাপা প্লাজা ও জেনেটিক প্লাজার মাঝামাঝি স্থানে অবস্থান করছিলেন মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূঁইয়া (ফারহান ফাইয়াজ)। সেখানেই পুলিশ ও ছাত্রলীগের হামলায় বুকে গুলিবিদ্ধ হয়ে শহিদ হয় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির এই শিক্ষার্থী। পরে তার স্মরণে সড়কটির নামকরণের সিদ্ধান্ত নেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
ফলক উন্মোচন অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক শাহজাহান মিয়া বলেন, মেধাবী ছাত্র ফারহান ফাইয়াজ জুলাই গণঅভ্যুত্থানে এখানে শহিদ হন। বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়ার লক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থানে যেসব ছাত্র-জনতা শাহাদত বরণ করেছেন, ফারহান ফাইয়াজ তাদের মধ্যে অন্যতম। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আজ এই সড়কটির নাম বদলে তার নামে নামে নামকরণ করল। জুলাই শহিদরা বৈষম্যবিরোধী একটি সুন্দর বাংলাদেশ গড়ার যে মহৎ উদ্দেশ্যে জীবন দিয়েছেন, সে মহৎ উদ্দেশ্য যতদিন না বাস্তবায়ন হয় ততদিন আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে শহিদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমার একমাত্র ছেলে শহিদ হয়েছে। আমার এ ক্ষতি অপূরণীয়। কিন্তু আমার ছেলে দেশের জন্য প্রাণ দিয়েছে। দেশ ফ্যাসিবাদমুক্ত, বৈষম্যমুক্ত হলেই তার আত্মা শান্তি পাবে। সড়কটি ফাইয়াজের নামে নামকরণ করায় সরকার ও দক্ষিণ সিটিকে ধন্যবাদ জানাচ্ছি।
পরে অতিথিরা নামফলক উন্মোচন ও জুলাই গণঅভ্যুত্থানের শহিদ ও আহতদের জন্য আয়োজিত দোয়া অনুষ্ঠানে অংশ নেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জিল্লুর রহমানসহ সব বিভাগীয় প্রধান এ সময় উপস্থিত ছিলেন।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষ্যে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আগামী শুক্রবার (১১ সেপ্টেম্বর) থেকে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু হচ্ছে। সকাল ১০টায় এ বইমেলার উদ্বোধন হবে।
৪ ঘণ্টা আগে
পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনাও দিয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, গতকাল (৮ সেপ্টেম্বর) থেকেই সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। পরিস্থিতি বিবেচনায় চলতি সেপ্টেম্বরের শেষ সপ্তাহ এবং অক্টোবরের শুরুর দিকে দেশে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
৫ ঘণ্টা আগে
নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট (এনআই অ্যাক্ট), ১৮৮১-এর ১৩৮ ধারায় দায়ের করা চেক ডিজঅনার সংক্রান্ত এক ক্রিমিনাল আপিল নিষ্পত্তি করে বিচারপতি মো. বশির উল্লাহ একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
৭ ঘণ্টা আগে