ডেস্ক, রাজনীতি ডটকম

ঢাকা ও এর আশপাশের এলাকায় পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ৪৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। এ ছাড়া সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন রয়েছে।
২৯ অক্টোবর একদিনের হরতাল ও দুই দফায় ৫ দিনের অবরোধ কর্মসূচি শেষে বুধবার (৮ নভেম্বর) থেকে আবার শুরু হয়েছে বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ। যদিও অবরোধ কর্মসূচির দ্বিতীয় ও শেষদিনে সকাল থেকেই রাজধানীতে যান চলাচল স্বাভাবিক। অবশ্য রাজধানীর গাবতলী, কল্যাণপুর ও সায়েদাবাদ থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।
এদিকে আজও গাজীপুরের পল্লী বিদ্যুৎ এলাকায় বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। সকাল থেকেই তারা কারখানার সামনে অবস্থান নেন। সাড়ে ১২ হাজার টাকার নতুন মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে তাদের দাবি ২৩ হাজার টাকা। এদিকে, মালিকদের আশ্বাসে কেউ কেউ কাজে যোগ দিয়েছেন।
কয়েক দিন ধরে মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন পোশাকশ্রমিকরা। এ সময় কারখানায় আগুন দেয়ার ঘটনাও ঘটেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। তার জায়গায় খুলনা মহানগর পুলিশের (কেএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।
১৪ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর উদ্যোগে এবার হজযাত্রীদের বিমান ভাড়া গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
১৫ ঘণ্টা আগে
সংস্থাটির অভিযোগ, সংসদীয় কার্যপ্রণালী বিধি ও দীর্ঘদিনের সংসদীয় চর্চা উপেক্ষা করে ক্ষমতাসীন দল একচ্ছত্র ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষ করে, ‘স্বার্থের সংঘাতে দুষ্ট ও বহুবিধ কর্মকাণ্ডের জন্য বিতর্কিত’ পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীকে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয়
১৭ ঘণ্টা আগে
এদিকে, একটি কাবিননামার কপিও প্রকাশ করা হয়েছে। সেখানে ৩ লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন হওয়ার তথ্য রয়েছে। কাবিননামায় সাক্ষী হিসেবে আবুল হোসেন ও মাকসুদা ইসলামের নাম উল্লেখ করা হয়েছে।
২০ ঘণ্টা আগে