টিএসসিতে আজ সংগ্রহ ১ কোটি ৯ লাখ ৬৮ হাজার টাকা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে অভূতপূর্ব সাড়া দিয়ে অংশ নেন সাধারণ জনগণ। ৫ম দিন সংগ্রহের পরিসংখ্যান প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এতে জানানো হয় আজ মোট সংগ্রহ হয়েছে ১ কোটি ৯ লক্ষ ৬৮ হাজার টাকা।

সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ পরিসংখ্যান প্রকাশ করা হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার জানান, সন্ধ্যা ৬টা পর্যন্ত টিএসসি তে আজকের নগদ অর্থ সংগ্রহের পরিমাণ ৮৫ লাখ ৬৮ হাজার টাকা। গণনা চলমান রয়েছে। এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এসেছে ২৪ লাখ টাকা।

এ সময় তিনি জানান, এখন থেকে ৩ দিন পর পর মোট সংগ্রহ ও মোট ব্যয় এর পরিসংখ্যান নিয়মিতভাবে জানানো হবে।

সম্মেলনে সারাদেশে ত্রাণ কীভাবে এবং কতটুকু পাঠানো হয়েছে এ ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রেজওয়ানুল হক রিফাত বলেন, গতকাল বিকেল ৫ টা থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ২টিরও বেশি ট্রাক কুমিল্লা, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, মৌলভীবাজার এবং লক্ষ্মীপুর অঞ্চলে গিয়েছে। সেখানে খাবার পানীয়সহ ২০ হাজার মানুষের ত্রাণ সামগ্রী ছিলো।

তিনি বলেন, রাস্তা থেকেই মানুষ ত্রাণ পেয়ে যাচ্ছে ফলে দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছাতে পারছে না এই ব্যাপারটা আমরা আমলে নিয়েছি। যেসব দুর্গম এলাকায় এখনও ত্রাণ পৌঁছায়নি সেসব এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য আহবান জানাচ্ছি। আমাদের সেনাবাহিনীর সাথে কথা হয়েছে তাদের মাধ্যমে দুর্গম এলাকা গুলোতে কয়েক হাজার পরিবারের জন্য আমরা ত্রাণ পৌঁছে দিবো।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী

তিনি বলেন, বিদেশি বিনিয়োগ, সরাসরি বিনিয়োগ, ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ এবং ফান্ড ম্যানেজারদের বিনিয়োগ- সবই বাংলাদেশে আসছে। বাজেট প্রথমত বাংলাদেশের জন্য। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের যে সম্ভাবনা আছে, সেটিকে মাথায় রেখে বাজেট করা হয়েছে এবং সেই সম্ভাবনাগুলো কীভাবে কাজে লাগানো যায়, সেটিকে গুরুত্ব দেওয়া হ

১৩ ঘণ্টা আগে

জুলাইয়ের আত্মত্যাগের মর্যাদা রক্ষা ও ন্যায়বিচারের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

তারেক রহমান বলেন, “যে কারণে এত মানুষ জীবন দিয়েছে, সেই জুলাইয়ের আত্মত্যাগকে সর্বোচ্চ মূল্যায়ন করবে সরকার। আইন অনুযায়ী, অন্যায়কারী এবং হত্যাকারীদের বিচার করা হবে। বিচারের নামে যেন কারও প্রতি অবিচার না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে”

১৪ ঘণ্টা আগে

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

তিনি বলেন, ‘জগতের সব ধরনের বৈচিত্র্য, ভিন্নমত ও আদর্শের অবাধ আদান-প্রদান এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই কেবল শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব; আর সেজন্য প্রয়োজন মুক্ত ও দায়িত্বশীল বুদ্ধিচর্চা।’

১৫ ঘণ্টা আগে

অভিনেত্রী শাওন, মাহিসহ ৩ নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

শুক্রবার সকালে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর কেন্দ্রীয় সদস্য সচিব আ ন ম আয়াস, কেন্দ্রীয় সংগঠক তুহিন ফরাজী এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ্ আলম বাদশা এ অভিযোগ দায়ের করেন।

১৬ ঘণ্টা আগে