প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও তা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে 'জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর'-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে এই জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
এর আগে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, উদ্বোধনের দিনটি বিশেষ অতিথি ও শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে জাদুঘরটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
উদ্বোধনের পর প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি, সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারক পরিদর্শন করেন।
জাদুঘরে প্রবেশের জন্য অনলাইনে টিকিট সংগ্রহের ব্যবস্থা থাকবে। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
‘গণভবন’ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় স্বৈরাচারী শাসন চালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভবনে অবস্থান করতেন।
২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে দেশজুড়ে তীব্র গণঅভ্যুত্থান গড়ে ওঠে। আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ৫ আগস্ট হাজার হাজার ছাত্র-জনতা রাজপথে নেমে এলে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। ওইদিনই উত্তেজিত জনতা গণভবনে প্রবেশ করে উদযাপন করে এবং ভবনটিতে ব্যাপক ভাঙচুর ও ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে।
রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে গণভবনকে সংস্কার করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ তৈরির ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়।
১৬ বছরের ফ্যাসিবাদের ইতিহাস, গুম-নির্যাতনের প্রতীক ‘আয়নাঘর’-এর রেপ্লিকা, জুলাই আন্দোলনের আলোকচিত্র, ভিডিও ফুটেজ, শহীদের ব্যবহৃত ব্যক্তিগত স্মারক এবং স্বৈরাচার পতনের বিভিন্ন স্মৃতিচিহ্ন এই জাদুঘরে প্রদর্শনীর জন্য সংরক্ষণ করা হয়েছে। গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে এই স্মৃতি জাদুঘরটির শুভ উদ্বোধন করা হলো।

কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের নবযাত্রা ও রাষ্ট্র কাঠামোর যে আমরা বিবর্তনমূলক কার্যে যাচ্ছি এবং রাষ্ট্র কাঠামোর যে গণতান্ত্রিক সংস্কার আমরা করতে চাই, সেগুলো সবগুলো আমরা এখানে ধারণ করব, যেটা আমাদের প্রতিশ্রুতি ছিল আছে। জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আকাঙ্ক্ষাও সংশোধন প
১২ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজিত এক সেমিনারে প্রবেশকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে তা ক্যাম্পাস ছাড়িয়ে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত ছড়িয়ে পড়ে।
১৫ ঘণ্টা আগে
কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি সেনাসদস্য (অব.) হাফিজুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে সব আনুষ্ঠানিকতা শেষে তাকে মুক্তি দেওয়া হয়।
১৬ ঘণ্টা আগে
মঙ্গলবার (৪ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড নতুন এ রুটিন জানিয়েছে। বিজ্ঞপ্তি বলছে, আগামী ২০ আগস্ট ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র পরীক্ষার মাধ্যমে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষাগুলো শুরু হবে।
১৭ ঘণ্টা আগে