‘পুশইনে’র প্রতিবাদে ১৭ জুন ঢাকায়, ২৩ জুন সারাদেশে জাতীয় মুক্তি কাউন্সিলের বিক্ষোভ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জাতীয় মুক্তি কাউন্সিল

বাংলাদেশ সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ‘অবৈধ পুশইন’ কার্যক্রমের প্রতিবাদে আগামী ১৭ জুন ঢাকায় এবং ২৩ জুন সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় মুক্তি কাউন্সিল। সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

গতকাল বৃহস্পতিবার (১১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জাতীয় মুক্তি কাউন্সিলের নেতা মিতু সরকার। এ দিন অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয়কারী ফয়জুল হাকিম। বৈঠকে সজীব রায়, ভুলন ভৌমিক, কাজী ইকবাল, আমীর আব্বাস, মিনহাজ আহমেদ, সাজ্জাদ সুমন ও মিতু সরকার অংশ নেন।

বৈঠকে নেতারা বাংলাদেশ সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ভারতের বাংলাভাষী বাঙালিদের বাংলাদেশে ‘বেআইনিভাবে পুশইন’ করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাদের বলেন, ভারত আন্তর্জাতিক আইন ও নিয়ম-কানুন লঙ্ঘন করে এ ধরনের মানবতাবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘নীরবতা’র কঠোর সমালোচনা করা হয়।

বৈঠকে নেতারা বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারকে সীমান্তে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিতে হবে। তারা অভিযোগ করেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার এবং দেশটির সাউথ ব্লক ভারত ও দক্ষিণ এশিয়া জুড়ে উগ্র হিন্দুত্ববাদী সাম্প্রদায়িকতা ছড়িয়ে দিয়ে জনগণের বৃহত্তর ঐক্যকে ক্ষতিগ্রস্ত করছে।’ এ পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ার জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

নেতারা আরও বলেন, ‘অতীতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসকেরা যেভাবে সাম্প্রদায়িক বিভাজনকে ব্যবহার করে শাসন দীর্ঘায়িত করতে চেয়েছিল, বর্তমানেও দিল্লির শাসকগোষ্ঠী সাম্প্রদায়িকতা উসকে দিয়ে দক্ষিণ এশিয়ায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছে।’ তাদের দাবি, বাংলাদেশের জনগণকে দোষারোপ করে আন্তর্জাতিক পরিসরে ধারাবাহিকভাবে বাংলাদেশবিরোধী প্রচারণা চালানো হচ্ছে।

বৈঠকে বলা হয়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ‘ভারতের পদলেহী ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার’ ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে বাংলাদেশবিরোধী প্রচারণা নজিরবিহীন মাত্রা পেয়েছে। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সেই প্রচারণা আরও প্রকাশ্য রূপ নিয়েছে বলেও মন্তব্য করেন বক্তারা।

নেতারা দাবি করেন, দীর্ঘদিন ধরে বিএসএফ সীমান্তে গুলি করে বিচারবহির্ভূতভাবে বাংলাদেশি নাগরিক হত্যা করে আসলেও এসব ঘটনার বিচার হয়নি। অতীতে বাংলাদেশের কোনো সরকারই এসব হত্যাকাণ্ডের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের দ্বারস্থ হয়নি বলেও অভিযোগ তোলা হয়।

বৈঠকে সীমান্তবর্তী এলাকাগুলোতে ভারতের ‘অবৈধ পুশইনে’র বিরুদ্ধে স্থানীয় জনগণের প্রতিরোধ আন্দোলনের প্রতি অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে ভারতসহ সব ধরনের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

বিগত অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে পারস্পরিক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে, তারও কঠোর সমালোচনা করা হয় বৈঠকে। জাতীয় মুক্তি কাউন্সিলের নেতাদের দাবি, বর্তমান বিএনপি সরকারকে এই ‘অসম ও অধীনতামূলক’ চুক্তি বাতিল করতে হবে এবং বিষয়টি জাতীয় সংসদে আলোচনার জন্য উত্থাপন করতে হবে।

এ ছাড়া শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে সম্পাদিত সামরিক চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) বাতিলের দাবি জানানো হয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোয়াড জোটে বাংলাদেশকে যুক্ত করা বা যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো সামরিক চুক্তি করার উদ্যোগ জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন নেতারা।

বৈঠক শেষে ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ‘অবৈধ পুশইন’, সীমান্ত হত্যা ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আগামী ১৭ জুন বিকেলে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২৩ জুন সারাদেশে একই দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি পালন করা হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

‘সীমান্ত অপরাধে শূন্য সহনশীলতা’ বলে পুশইন ইস্যুতে দায় সারল বিজিবি-বিএসএফ

বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে মহাপরিচালক পর্যায়ের বৈঠক শেষ হলেও তা থেকে সীমান্তে পুশইন নিয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত বা বক্তব্য আসেনি। ‘সীমান্ত সম্মেলন’ নামে শীর্ষ পর্যায়ের এ সম্মেলন শেষে আগের রীতি অনুযায়ী যৌথ সংবাদ সম্মেলনও হয়নি।

৪ ঘণ্টা আগে

শনিবার কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দর থেকে সরাসরি সদর উপজেলার পিএমখালী এলাকায় গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা ঐতিহাসিক ‘পাতলীখাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করবেন ।

৫ ঘণ্টা আগে

দেশে ফিরলেন কম্বোডিয়ার সাইবার স্ক্যাম চক্র থেকে উদ্ধার ৩৭ বাংলাদেশি

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম জানিয়েছে, দেশে ফেরার পর বিমানবন্দরে তাদের জরুরি সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি নিজ নিজ বাড়িতে নিরাপদে ফিরে যাওয়ার জন্য আর্থিক সহায়তাও প্রদান করা হয়েছে।

৫ ঘণ্টা আগে

প্রস্তাবিত বাজেট ‘অবাস্তবায়নযোগ্য ও উচ্চাভিলাষী’: গোলাম পরওয়ার

মিয়া গোলাম পরওয়ার বলেন, “বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে ঘাটতি বাজেট নতুন কোনো বিষয় নয়। কিন্তু এবারের বাজেটে ঘাটতির পরিমাণ ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। প্রায় ২ লাখ ৩৬ হাজার ৪৫০ কোটি টাকার এই ঘাটতি কীভাবে পূরণ করা হবে, সেটিই বড় প্রশ্ন।”

৬ ঘণ্টা আগে