ছুটির দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ছুটির দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৪ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন পরিবহনের যাত্রী ও চালকরা। শুক্রবার (৩০ আগস্ট) সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় থেকে লাঙ্গলবন্দ এলাকা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে এ যানজট দেখা যায়।

যাত্রী ও চালকরা জানান, মাত্র ১০ মিনিটের পথ পাড়ি দিতে তাদের সময় লেগেছে ১ ঘণ্টারও বেশি। পাশাপাশি সকাল থেকে তীব্র রোদে শিশু ও বৃদ্ধরা বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। পাশাপাশি ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে বাস, ট্রাক ও কাভার্ড ভ্যানসহ বিভিন্ন গণ-পরিবহন ও পণ্যবাহী পরিবহন চালকরাও ভোগান্তির শিকার হচ্ছেন।

সাইফুল ইসলাম নামে এক বাস যাত্রী বলেন, জরুরি একটি কাজের জন্য কুমিল্লা যাওয়ার উদ্দেশ্যে শিমরাইল থেকে বাসে উঠেছিলাম। দীর্ঘ সময় মহাসড়কে তীব্র যানজটে পড়ে হাঁপিয়ে উঠেছিলাম। তাই কুমিল্লা যাওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করে বাসায় ফিরে যাচ্ছি।

আব্দুর রহমান নামের এক বাস চালক বলেন, গত কয়েকদিন ধরেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। জ্যামে পড়ে ঘণ্টার পর ঘণ্টা একই জায়গায় থেমে থাকতে হচ্ছে। শুক্রবার ছুটির দিনেও একই অবস্থার শিকার হয়েছি। সাইনবোর্ড থেকে শিমরাইল পর্যন্ত ৬ থেকে ৭ মিনিটের পথ অতিক্রম করতে যানজটের কারণে এক ঘণ্টা সময় লেগেছে।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, সকাল ৭টার দিকে লাঙ্গলবন্দ এলাকায় মহাসড়কে একটি যানবাহন বিকল হয়ে পড়লে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পাশাপাশি রাত থেকে বন্যাদুর্গতদের উদ্দেশ্যে ত্রাণ সামগ্রীর প্রচুর পরিমাণে গাড়ি চলাচল করছে। এছাড়া ছুটির দিন হওয়ায় সাধারণ মানুষের প্রাইভেটকার অধিক পরিমাণে চলাচল করছে। ফলে বিভিন্ন প্রকার যানবাহনের চাপ বেশি থাকায় যানজট সৃষ্টি হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী

তিনি বলেন, বিদেশি বিনিয়োগ, সরাসরি বিনিয়োগ, ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ এবং ফান্ড ম্যানেজারদের বিনিয়োগ- সবই বাংলাদেশে আসছে। বাজেট প্রথমত বাংলাদেশের জন্য। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের যে সম্ভাবনা আছে, সেটিকে মাথায় রেখে বাজেট করা হয়েছে এবং সেই সম্ভাবনাগুলো কীভাবে কাজে লাগানো যায়, সেটিকে গুরুত্ব দেওয়া হ

৭ ঘণ্টা আগে

জুলাইয়ের আত্মত্যাগের মর্যাদা রক্ষা ও ন্যায়বিচারের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

তারেক রহমান বলেন, “যে কারণে এত মানুষ জীবন দিয়েছে, সেই জুলাইয়ের আত্মত্যাগকে সর্বোচ্চ মূল্যায়ন করবে সরকার। আইন অনুযায়ী, অন্যায়কারী এবং হত্যাকারীদের বিচার করা হবে। বিচারের নামে যেন কারও প্রতি অবিচার না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে”

৮ ঘণ্টা আগে

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

তিনি বলেন, ‘জগতের সব ধরনের বৈচিত্র্য, ভিন্নমত ও আদর্শের অবাধ আদান-প্রদান এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই কেবল শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব; আর সেজন্য প্রয়োজন মুক্ত ও দায়িত্বশীল বুদ্ধিচর্চা।’

৯ ঘণ্টা আগে

অভিনেত্রী শাওন, মাহিসহ ৩ নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

শুক্রবার সকালে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর কেন্দ্রীয় সদস্য সচিব আ ন ম আয়াস, কেন্দ্রীয় সংগঠক তুহিন ফরাজী এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ্ আলম বাদশা এ অভিযোগ দায়ের করেন।

১০ ঘণ্টা আগে