চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নিহত ১

চট্টগ্রাম ব্যুরো
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের ফৌজদারহাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে একজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। এরইমধ্যে ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করেছে।

শনিবার (২৯ জুন) সকালে ফৌজদারহাটের ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই বাসটি ফেনীর দিকে যাচ্ছিলো। হঠাৎ কোনো কারণে ব্রেক চাপেন চালক। রাস্তা পিচ্ছিল থাকার ফলে এ সময় গাড়িটি উল্টে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের মবিলাইজিং অফিসার (এমও)। তিনি বলেন, ‘সকাল ৯টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি উল্টে গেছে। খবর পাওয়া মাত্রই উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ শুরু করেছে।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন, পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

১১ ঘণ্টা আগে

নিবন্ধিত নিউজ পোর্টালে সরকারি বিজ্ঞাপন দিতে তথ্যমন্ত্রীকে অনুরোধ সম্পাদকদের

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে অনুরোধ জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যমের সম্পাদক ও প্রকাশকরা। এ সময় মন্ত্রী বলেন, বিদ্যমান আইনি কাঠামো ও মতপ্রকাশের স্বাধীনতা বজায় রেখেই অনলাইন স

১১ ঘণ্টা আগে

উগ্রবাদী সন্দেহে গ্রেপ্তার ২ আসামির ফের ৩ দিনের রিমান্ড

রিমান্ডে পাঠানো দুই আসামি হলেন শাহ আমানত সাবির ও হোসাইন তানিম। কারাগারে পাঠানো চারজন হলেন জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান ও বায়েজিদ।

১২ ঘণ্টা আগে

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আরেক মামলায় গ্রেপ্তার

জুলাই আন্দোলনের সময় হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ভার্চ্যুয়াল শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন

১৩ ঘণ্টা আগে