বর্ণাঢ্য আয়োজনে বিশ্বসাহিত্য কেন্দ্রে নববর্ষ উদযাপন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে বিশ্বসাহিত্য কেন্দ্রে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এলক্ষ্যে বিশ্বসাহিত্য কেন্দ্র ভবন বর্ণিল সাজে সাজানোসহ আগত অতিথি ও অংশগ্রহণকারীদের জন্য বাঙ্গালীর ঐতিহ্যবাহী খাবার মোয়া, মুড়কি, কদমা, বাতাসা ও মুড়লি পরিবেশন করা হয়।

সাংস্কৃতিক পর্বে পরিবেশিত হয় বিশ্বসাহিত্য কেন্দ্রের বিভিন্ন কর্মসূচির (আলোর ইশকুল, কলেজ কর্মসূচি ও পাঠচক্রের) সদস্যবৃন্দের অংশগ্রহণে কবিতা, গান, নাটক, বাঁশি ও দলীয় সঙ্গীত ।

দিনব্যাপী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদসহ দেশের বিভিন্ন অঙ্গণের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাঠচক্রের সদস্য রুকসানা মিলি ও সাকিব চৌধুরী।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

অবসরপ্রাপ্ত ঢাবি অধ্যাপক মৃত্তিকাবিজ্ঞানী সিরাজুল হক মারা গেছেন

মৃত্তিকাবিজ্ঞানী সিরাজুল হক মারা গেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেছিলেন। দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে তার ১৭০টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

৩ ঘণ্টা আগে

এবার হত্যা মামলায় গ্রেপ্তার বেরোবির সাবেক উপাচার্য কলিমুল্লাহ

গত ৩০ জুলাই উত্তরা পশ্চিম থানায় দায়ের করা জুলাই আন্দোলনের একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সম্প্রতি ওই মামলাতেও জামিন পান তিনি। এরপর নতুন করে তরিকুল ইসলাম রুবেল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলো।

৪ ঘণ্টা আগে

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২৯ অক্টোবর

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর। এরপর ২৯ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

৫ ঘণ্টা আগে

এসএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ: ফেল থেকে পাশ সাড়ে ৪ হাজার

এবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়ে। ১১টি শিক্ষা বোর্ডে মোট ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করেন। একজন পরীক্ষার্থী একাধিক বিষয়ের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারেন। ফলে পরীক্ষার্থীর সংখ্যার তুলনায় মোট আবেদনের সংখ্যা বেশি হয়েছে।

৬ ঘণ্টা আগে
Advertisement