ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনাতলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ১৫ বছর বয়সী স্কুলশিক্ষার্থী জয়ন্ত কুমার সিংয়ের মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার রাত দেড়টার দিকে ধনতলা বিওপির বিজিবি ও বালিয়াডাঙ্গী থানা পুলিশের সদস্যদের হাতে জয়ন্তের মরদেহ তুলে দেন ভারতের ডিঙ্গাপাড়া ক্যাম্পের বিএসএফ ও ইসলামপুর থানা পুলিশের সদস্যরা। পরে জয়ন্ত কুমার সিংয়ের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
এর আগে সোমবার ভোরে উপজেলার ধনতলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয় জয়ন্ত কুমার সিং। ছেলের লাশ কাটা তারের কাছ থেকে ফেরত আনার সময় গুলিবিদ্ধ হয় জয়ন্তের বাবা মহাদেব কুমার সিং ও প্রতিবেশী দরবারু। গুলিবিদ্ধ মহাদেব ও দরবারু ফেরত আসলেও জয়ন্তর লাশ নিয়ে যায় বিএসএফ সদস্যরা।
জানা যায়, নিহত জয়ন্ত কুমার সিং ধনতলা ইউনিয়নের বটতলী ঠুমনিয়া গ্রামের মহাদেব সিং ও জয়ন্তী রাণীর ছেলে। জয়ন্ত লাহিড়ী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। জয়ন্তী রাণীর রড় মেয়ে পঞ্চমী আর ছোট ছিল জয়ন্ত। একমাত্র ছেলেকে হারিয়ে হতাশায় পরিবারটি।
ধনতলা সীমান্তের ৩৯৩ মেইন পিলার এলাকা দিয়ে দালালের মাধ্যমে ১০-১২ জন ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে ভারতের ডিঙ্গাপাড়া ক্যাম্পের বিএসএফের জোয়ানরা তাদের লক্ষ্য করে গুলি করে।
লাশ ফেরত ও সৎকার সম্পন্ন করার বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবীর।

শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, শিক্ষকরা সরাসরি নির্বাচনে জড়িয়ে পড়লে তার নেতিবাচক প্রভাব পড়ে সাধারণ শিক্ষার্থীদের পড়াশোনার ওপর। আর তাই কোনো শিক্ষক যদি জনপ্রতিনিধি হিসেবে প্রার্থী হতে চান, তবে তাকে অবশ্যই আগে শিক্ষকতার চাকরি ছাড়তে হবে।
৩ ঘণ্টা আগে
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোরেও শ্রমিকরা খাদানে পাথর উত্তোলনের কাজ করছিলেন। এ সময় হঠাৎ করেই প্রায় ৪০ ফুট ওপর থেকে একটি বিশাল শিলাখণ্ড ভেঙে নিচে পড়ে। মুহূর্তের মধ্যেই সেখানে কর্মরত কয়েকজন শ্রমিক শিলাখণ্ডের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়
৪ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং স্বাধীন, সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থনের বিষয়টিও পুনরায় উল্লেখ করেছেন।
৪ ঘণ্টা আগে
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে জানাজায় অংশ নেওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। সেই আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে তিনি তেহরান সফর করবেন এবং জানাজায় অংশ নেবেন।
৫ ঘণ্টা আগে