সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকায় মা-বাবা-মেয়েকে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল মঙ্গলবার রাতে নিহত বিকাশ সরকারের স্ত্রীর বড় ভাই সুকমল চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলাটি করেন।
ওসি আরও বলেন, মামলার বাদী সুকমলের বাড়ি বগুড়ার নন্দীগ্রামে। মামলার এজাহারে পূর্ব শত্রুতার জেরে বোন জামাই, বোন ও ভাগ্নিকে হত্যা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। তবে রাত ৯টা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
পুলিশ জানায়, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পৌর এলাকার বারোয়ারি বটতলা মহল্লায় তিনতলা নিজ বাসায় থাকতেন ব্যবসায়ী বিকাশ সরকার, তাঁর স্ত্রী স্বর্ণা সরকার ও তাঁদের দশম শ্রেণি পড়ুয়া মেয়ে পারমিতা সরকার তুষি। গত রোববার সন্ধ্যা থেকে তাদের বারবার কল দিলেও ফোন না ধরায় দুশ্চিন্তায় পড়েন স্বজনেরা। পরে স্থানীয় প্রতিবেশীদের মাধ্যমে খোঁজ নিলে জানতে পারেন বাসা তালাবদ্ধ। গতকাল মঙ্গলবার ভোরে তাড়াশ থানায় খবর দিলে পুলিশ এসে বাসার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করলে বিকাশ, তাঁর স্ত্রী ও মেয়ের গলাকাটা মরদেহ দেখতে পান।

বিশ্বে সবচেয়ে বেশি টর্নেডো দেখা যায় যুক্তরাষ্ট্রে। তবে বাংলাদেশও টর্নেডোপ্রবণ দেশগুলোর একটি। বিশ্বের অন্যতম প্রাণঘাতী টর্নেডোর ঘটনাও ঘটেছে বাংলাদেশে। ১৯৮৯ সালের ২৬ এপ্রিল মানিকগঞ্জ জেলার দৌলতপুর ও সাটুরিয়া উপজেলায় এই ভয়াবহ টর্নেডো আঘাত হানে, যা ইতিহাসে অন্যতম ভয়াবহ টর্নেডো হিসেবে স্বীকৃত।
১৬ ঘণ্টা আগে
তিনি বলেন, গ্রামে মাসে ৭৫ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার হয় না। এ কারণে যারা মাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন, তাদের জন্য বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। প্রান্তিক মানুষ যাতে কষ্ট না পান, সে বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।
১৯ ঘণ্টা আগে
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান গণমাধ্যমকে জানান, আগামী সপ্তাহের মধ্যবর্তী সময়ে (১৯ থেকে ২৩ জুলাই) উজানের ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চলের প্রধান নদীগুলোর পানি দ্রুত বাড়তে পারে। বিশেষ করে তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে লাল
২১ ঘণ্টা আগে
দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাবে বরগুনার প্রধান তিন নদী—পায়রা, বিষখালী ও বলেশ্বরের পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে প্রায় দুই থেকে তিন ফুট বৃদ্ধি পেয়েছে। পানির তোড়ে বরগুনার বড়ইতলা ও পুরকাটা ফেরিঘাটের গ্যাংওয়ে সড়ক সম্পূর্ণ তলিয়ে গেছে।
১ দিন আগে