প্রতিবেদক, রাজনীতি ডটকম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের স্থাবর সম্পত্তি দেখভালের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৬ জুন) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আশ-শামস জগলুল হোসেন এ আদেশ দেন। দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলাম আজ বৃহস্পতিবার আদালতে বেনজীরের সম্পদ দেখভালের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ চেয়ে আবেদন করেন।
আদেশ অনুযায়ী, বেনজীরের সাভারের সম্পত্তি দেখবেন সেখানকার ইউএনও, গোপালগঞ্জের মাছের খামার দেখবেন জেলা মৎস্য কর্মকর্তা। এ ছাড়া, মাদারীপুর ও কক্সবাজারের সম্পত্তি দেখাশোনা করবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক।
বেনজীরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠার পর তা নিয়ে অনুসন্ধান করে দুদক। পরে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজীর ও তার পরিবারের সব স্থাবর-অস্থাবর সম্পদ এবং ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ দেন আদালত।
পরে অবৈধ সম্পদের বিষয়ে বেনজীরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক।
দুদকের নোটিশ অনুযায়ী, বেনজীর আহমেদকে আজ বৃহস্পতিবার (৬ জুন) এবং আগামী রোববার (৯ জুন) তার স্ত্রী ও মেয়েদের দুদকে হাজির হতে বলা হয়।
কিন্তু, বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যরা দেশে নেই বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গতকাল বুধবার (৫ জুন) বেনজীরের পক্ষে তার আইনজীবী ১৫ দিন সময় চেয়ে দুদকে আবেদন করেন।

পুলিশের পরিদর্শক পদমর্যাদার ৪৯ কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ায় ‘জনস্বার্থে’ তাদের অবসরে পাঠানো হয়েছে।
১২ ঘণ্টা আগে
হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যেই নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। শেষ হয়েছে অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও। এটি চালু হলে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়াবে। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে।
১৫ ঘণ্টা আগে
বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ আগস্ট পালন করা হবে ঈদে মিলাদুন্নবি। বাংলাদেশে দিনটি সরকারি ছুটি।
১ দিন আগে
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বৃহস্পতিবার (১৩ আগস্ট) গণমাধ্যমকে বলেন, ১৫ সেপ্টেম্বর থেকে শুরু করে ১ অক্টোবর পর্যন্ত প্রথম ধাপের আবেদন গ্রহণ শুরুর প্রস্তাব করা হয়েছে।
১ দিন আগে