হত্যা মামলায় গোলাম দস্তগীর গাজী ৬ দিনের রিমান্ডে

প্রতিবেদক, রাজনীতি ডটকম

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় করা হত্যা মামলায় নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৫ আগস্ট) বিকেলে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে নেওয়া হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মোহসেন শুনানি শেষে ছয়দিনের মঞ্জুর করেন।

কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে আদালত ছয়দিনের মঞ্জুর করেছেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক মন্ত্রী ও এমপি গোলাম দস্তগীর গাজীকে কিশোর রোমান মিয়া হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত উভয় পক্ষের শুনানি শেষে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত শনিবার রাতে গোলাম দস্তগীর গাজীকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়। ডিবির একটি দল শান্তিনগরে এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করে। পরে রূপগঞ্জের নবকিশলয় হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী রোমান মিয়া হত্যাকাণ্ডে গ্রেফতার দেখানো হয়।

গত ২১ আগস্ট নিহতের খালা রিনা বাদী হয়ে মামলাটি করেন। এ মামলায় শেখ হাসিনা, উবায়দুল কাদের ও গোলাম দস্তগীরের ছেলে গোলাম মর্তুজা পাপ্পাসহ ৪৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৬০ জনকে আসামি করা হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৮৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই।

৪ ঘণ্টা আগে

রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা সরকারের

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, আগামীকাল সোমবার রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার কার্যক্রম শুরু হচ্ছে। এ মামলায় আসামির সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে সরকার।

৪ ঘণ্টা আগে

গরমে কাহিল ‘ডোনাল্ড ট্রাম্প’, স্বস্তি দিতে দুটি ফ্যান

ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানার আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে প্রচণ্ড গরম থেকে স্বস্তি দিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তার খাঁচায় বসানো হয়েছে দুটি স্ট্যান্ড ফ্যান। পাশাপাশি দিনে কয়েকবার গোসল করানো ও নিয়মিত পানি ছিটিয়ে শরীর ঠান্ডা রাখা হচ্ছে।

৪ ঘণ্টা আগে

আদ্-দ্বীনে নবজাতক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে নোটিশ

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন এবং দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর চিকিৎসাসেবার মান যাচাইয়ের দাবিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

৬ ঘণ্টা আগে