প্রতিবেদক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ চেয়ে আওয়ামী লীগের কর্মসূচি অনুযায়ী ঢাকার রাস্তায় লিফলেট বিতরণ করে আলোচনায় আসা লালমনিরহাটের কলেজ শিক্ষক মুকিব মিয়াকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মুকিব ছাত্রলীগের সোহাগ-নাজমুল কমিটির গণশিক্ষাবিষয়ক সম্পাদক ছিলেন।
ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ইলিয়াসুর রহমানের বাসা থেকে মুকিবকে আটক করা হয়।
গত শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে লিফলেট বিতরণ করছিলেন মুকিব। সেই সময়কার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
বিসিএস শিক্ষা ক্যাডারের ৩১তম ব্যাচের কর্মকর্তা মুকিব মিয়া লালমনিরহাটের পাটগ্রামের সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক।
এর আগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ। দলের প্রধান শেখ হাসিনা সে দিন দেশত্যাগ করে ভারতে চলে যান। শেখ হাসিনাসহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সারা দেশে হত্যা, হত্যাচেষ্টাসহ মানবতাবিরোধী অপরাধের বেশকিছু মামলা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম ছাত্রলীগকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করেছে সরকার।
৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের কার্যক্রম নেতাদের অনলাইন বার্তা-বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। এর মধ্যে এ মাসের জন্য লিফলেট বিতরণ, বিক্ষোভ মিছিলসহ নানা কর্মসূচি ঘোষণা করেছে দলটি। তবে সরকারও আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে কঠোর অবস্থানে রয়েছে।
সোমবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন একাডেমিতে সংবাদ সম্মেলনে বলেন, পতিত স্বৈরাচারের দোসর ও সাঙ্গপাঙ্গরা অনেক কিছু করতে চাচ্ছেন। তারা লিফলেট বিতরণ করতে চাচ্ছেন। যারা লিফলেট বিতরণ করবেন, তাদের জন্য কড়া বার্তা— তাদের গ্রেপ্তার করা হবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, দেশে উৎপাদন করা সম্ভব— এমন কৃষি ও খাদ্যপণ্যের ক্ষেত্রে আমদানির ওপর নির্ভরতা ধীরে ধীরে কমাতে হবে। এ জন্য গবেষণা, উন্নত জাত, আধুনিক প্রযুক্তি, সেচ ও যান্ত্রিকীকরণের সুবিধা দ্রুত কৃষকের কাছে পৌঁছে দিয়ে দেশীয় উৎপাদন বাড়াতে আরও জোর দিতে হবে। দেশের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিতের পাশা
১৭ ঘণ্টা আগে
আদালত রায়ে বলেন, সংবিধানের ১১২ অনুচ্ছেদ অনুযায়ী আদালতের রায় সবার জন্য বাধ্যতামূলক। সে রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে। কিন্তু রায়ের বিরুদ্ধে হরতাল বা ধর্মঘট আহ্বান করা অবৈধ ও সংবিধান পরিপন্থি।
১৮ ঘণ্টা আগে
বিজিবি জানিয়েছে, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদরের বাখেরআলী এলাকার আলীমনগর ঘাট থেকে ১২ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা জহুরপুরটেক গ্রামের উদ্দেশে রওনা হয়। পথে পদ্মা নদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় মো. ওয়াসিম (২৩) নামের একজন সাঁতরে বাঁচলেও ১১ জন স্রোতে ভেসে যান।
১৯ ঘণ্টা আগে