২ হাসপাতাল ঘুরে পথেই প্রাণ গেল গুলিবিদ্ধ শিশুটির

রাঙামাটি প্রতিনিধি
শিশু রোমিও ত্রিপুরা। ছবি : সংগৃহীত

রাঙ্গামাটির সাজেকের দুর্গম গন্ডাছড়া এলাকায় ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে ঘণ্টাব্যাপী গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ শিশু রোমিও ত্রিপুরা মারা গেছে। রোববার দিবাগত রাত পৌনে দুইটার দিকে দুটি হাসপাতাল ঘুরে লাইফ সাপোর্ট না পেয়ে অ্যাম্বুলেন্সের ভেতরেই তার মৃত্যু হয়েছে।

শিশুটির বাবা জানান, রোববার রাত ১১টায় চমেকের চিকিৎসক রোমিওকে পি. আইসিইউতে রেফার করেন। কিন্তু সিট খালি ছিল না। তাই সেখানে থেকে অ্যাম্বুলেন্সে করে ডেন্টাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক লাইফ সাপোর্ট লাগবে বলে জানান। কিন্তু ডেন্টাল হাসপাতালে লাইফ সাপোর্ট না থাকায় সেখানে থেকে এশিয়ান হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।

এদিকে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার শিশুটির সৎকারের জন্য পরিবারে ১০ হাজার টাকা দিয়েছেন। ১২ ফেব্রুয়ারি রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম গন্ডছড়ায় আঞ্চলিক দুই সশস্ত্র দলের গোলাগুলিতে রোমিও ত্রিপুরা আহত হয়।

আহত রোমিওকে বিজিবি ও স্থানীয় প্রশাসনের সহায়তায় উদ্ধার করে প্রথমে সাজেক অস্থায়ী হাসপাতাল ও পরে রাতেই চমেকে পাঠানো হয়। পরে রাঙ্গামাটি জেলা প্রশাসক, খাগড়াছড়ি জেলা পরিষদ ও খাগড়াছড়ি সেনা রিজিয়নের আর্থিক অনুদানে দীর্ঘ তিন মাস চমেকের ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের তত্ত্বাবধানে রোমিও চিকিৎসা চলে। কিন্তু শেষে দুই হাসপাতাল ঘুরে পথে প্রাণ গেল শিশুটির।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রধানমন্ত্রীর ভারত সফরের ‘অনুকূল পরিবেশ নেই’, বলছে সরকার

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম বলেন, তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে যোগাযোগ চলছে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা গত ৫ আগস্ট নয়াদিল্লিতে প্রকাশ্যে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ায় পরিবেশ নষ্ট হয়েছে

৩ ঘণ্টা আগে

নোয়াখালীতে ৩ বন্ধু হত্যাকাণ্ড: ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন

মামলাটি তদন্ত শেষে আজ রোববার বেলা ১২টার দিকে নোয়াখালী জেলা বিশেষ জজ আদালতের বিচারক শওকত আলী ৩ আসামিকে মৃত্যুদণ্ড, ৩ জনকে যাবজ্জীবন এবং ২ জনকে খালাস প্রদান করেন। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানার আদেশ দেয়া হয়।

৪ ঘণ্টা আগে

জনগণের ভাগ্যের পরিবর্তন ও জীবনমানের উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যারা দেশের উন্নয়নে বাধাগ্রস্ত করবে, তাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের শান্তি রক্ষার স্বার্থে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের ব্যাপারেও সতর্ক থাকতে হবে।’

৫ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ফখরুল-অলির মনোনয়ন বৈধ

রোববার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

৫ ঘণ্টা আগে