৬০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

২ ছেলেসহ বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের নামে দুদকের মামলা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আহমেদ আকবর সোবহান এবং ইনসেটে দুই ছেলে সাদাত সোবহান (ওপরে) ও সাফিয়াত সোবহান (নিচে)। ছবি: কোলাজ

ন্যাশনাল ব্যাংকের ছয় শ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচারের অভিযোগে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং তার দুই ছেলে সাদাত সোবহান ও সাফিয়াত সোবহানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় ন্যাশনাল ব্যাংকেরও ১৩ জন কর্মকর্তাকে আসামি করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) ঢাকায় দুদক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।

দুদকের এ মামলায় আসামিদের মধ্যে আরও রয়েছেন— ন্যাশনাল ব্যাংকের পরিচালক মনোয়ারা শিকদার, পারভীন হক শিকদার, মোয়াজ্জেম হোসেন, রিক হক শিকদার, রন হক শিকদার, আনোয়ার হোসেন ও এ কে এম এনামুল হক শামীম।

মামলার এজাহারে বলা হয়েছে, অপর্যাপ্ত জামানত ও ভুয়া আর্থিক বিবরণীর ভিত্তিতে বড় ঋণ অনুমোদন করে ব্যাংকিং নিয়ম লঙ্ঘন করেছেন আসামিরা। ঋণের ৬০০ কোটি টাকা আত্মসাৎও করা হয়েছে। বসুন্ধরা ইমপোর্ট-এক্সপোর্ট লিমিটেডের নামে ইস্যু করা ঋণ, নগদ অর্থ উত্তোলন ও বিভিন্ন আর্থিক লেনদেনের মাধ্যমে অভিযুক্তরা শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

দুদক বলছে, অভিযুক্তরা দুর্নীতি প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন লঙ্ঘন করেছেন। সংস্থাটির পরিচালক আখতার হোসেন বলেন, মামলার সঙ্গে সম্পর্কিত সব প্রমাণ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে এবং যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাগরিককে চড়-লাঠিপেটার ক্ষমতা নেই: আসক

ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলেছে, কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটেরই নাগরিককে চড়-থাপ্পড়, লাঠিপেটা বা শারীরিকভাবে শাস্তি দেওয়ার

১৪ ঘণ্টা আগে

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা হচ্ছে: প্রতিমন্ত্রী শাহে আলম

তিনি বলেন, ‘সুষ্ঠু ও কার্যকরভাবে এ নীতিমালা বাস্তবায়ন করা হলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন কার্যক্রমের ফলে সরকারের কোষাগারে রাজস্ব জমা হবে।’

১৬ ঘণ্টা আগে

দেশে মার্কিন কোম্পানিগুলোকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

১৬ ঘণ্টা আগে

লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

দেশে চলমান গ্যাস-সংকট নিরসনে সরকারের সীমিত সামর্থ্য ও বর্তমান কাঠামোগত পরিস্থিতির কথা তুলে ধরেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া এখন আর কোনো উপায়

১৬ ঘণ্টা আগে