বাড্ডার সেই কারখানায় মিলল ৬৫ হাতবোমা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর বাড্ডার টেকপাড়া এলাকার একটি বাড়ি থেকে ৬৫টি হাতবোমাসহ তিনজনকে আটক করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব-৩)। বুধবার (২২ মে) রাতে এ অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসেন বলেন, রাজধানীর বাড্ডার টেকপাড়া এলাকার একটি বাড়ি থেকে ৬৫টি হাতবোমাসহ তিনজনকে আটক হয়েছে।

এর আগে বোমা তৈরির কারখানার সন্ধান পেয়ে ওই বাড়িটি ঘিরে রাখার বিষয়টি জানান র‍‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফিরোজ কবীর। পরে র‍‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছালে অভিযান শুরু হয়। বাড়িটিতে তল্লাশি চালিয়ে ৬৫টি হাতবোমা উদ্ধার করা হয়েছে।

আটক তিনজনের মধ্যে একজন এর আগেও বোমা তৈরির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নৌ শুমারি শেষ হলে অবৈধ নৌযান থাকবে না: নৌ প্রতিমন্ত্রী

নৌযানের কারণে মানুষের কোনো ভোগান্তি মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। তিনি বলেছেন, আমরা নৌ শুমারির মাধ্যমে চিহ্নিত করছি নৌযানের সংখ্যা। নৌযানের ক্যাপাসিটির ওপর নির্ভর করে সেগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসা হবে। এই কার্যক্রম শেষ হলে অবৈধ নৌযান আর থাকবে না

২ ঘণ্টা আগে

রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো সহায়তা ফিনল্যান্ডের

নিপীড়ন ও সহিংসতার শিকার হয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসার এক দশক পর, বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে বসবাস করছে। জীবিকার সুযোগ সীমিত থাকায়, তাদের অধিকাংশ পরিবারই মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।

৩ ঘণ্টা আগে

আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। রবিবার বিকেল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

৩ ঘণ্টা আগে

দেশের সামনে অত্যন্ত কঠিন সময়: প্রধানমন্ত্রী

দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এ সময় হেসেখেলে চললে দেশের অনেক ক্ষতি হবে।

৪ ঘণ্টা আগে